News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত এক
Image

বাইক ও স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত এক

উদয়পুর, ২১ ফেব্রুয়ারি : উদয়পুর কাকড়াবন সড়কের ওটিপিসির সামনে সোমবার সাতসকালে একটি বাইক এবং স্কুটির মধ্যে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।মৃতের নাম প্রান্তোষ সূত্রধর। ঘটনায় অপর একজন গুরুতর ভাবে আহত হয়েছেন।


ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।সেখান থেকে দুজনের দেহ উদ্ধার করে  জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। জেলা হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন। অপর একজন বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন। চালকদের দ্রুতগামীতার কারণেই এই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। রাধাকিশোরপুর থানার পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনাগ্রস্ত বাইক এবং স্কুটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকার জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। এদিকে দুর্ঘটনায় এক ব্যক্তির মৃত্যু সংবাদে গোটা এলাকা শোকোস্তব্ধ হয়ে পড়ে।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচন: সাতচাঁদে মিছিল করে ১০১ আসনে সিপিআইএমের মনোনয়ন জমা

আগরতলা, ৪ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে শুক্রবার সাতচাঁদ ব্লকে মিছিল করে মনোনয়নপত্র জমা দিল বামফ্রন্ট…

ByByReshmi Debnath Sep 4, 2026

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাইসেন্স ছাড়া তামাক বিক্রিতে কড়া নজর, উদয়পুরে পৌর পরিষদ ও মহকুমা প্রশাসনের অভিযান

আগরতলা, ৪ সেপ্টেম্বর:লাইসেন্স ছাড়া তামাকজাত সামগ্রী বিক্রির বিরুদ্ধে এবার কড়া পদক্ষেপ নিল উদয়পুর পৌর পরিষদ ও মহকুমা প্রশাসন।…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top