News Flash

Image

Gas cylinder Fire: গ্যাস সিলিন্ডারে আগুন লেগে আতঙ্ক

উদয়পুর, ২১ ফেব্রুয়ারি : সোমবার সকালে উদয়পুরের ফুলকুমারী এলাকার একটি বাড়িতে গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যাওয়ায় অল্পেতে রক্ষা পেয়েছে আশপাশ এলাকার বাড়িঘর।


ঘটনার বিবরণে জানা গেছে, ফুলকুমারী এলাকায় একটি বাড়িতে শ্রাদ্ধানুষ্ঠান উপলক্ষে রান্নাবান্নার কাজ শুরু হয়েছিল। রান্না করার সময় হঠাৎ গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায় তাতে আগুন দাউ দাউ করে জ্বলতে থাকে। স্থানীয় লোকজন বুদ্ধিমত্তার পরিচয় দিয়ে সিলিন্ডারটি সেখান থেকে কোন রকমে তুলে পার্শ্ববর্তী একটি পুকুরে ফেলে দেন। ফলে অল্পেতে রক্ষা পেয়েছে পার্শ্ববর্তী ঘন বসতি এলাকার বাড়িঘর।


ঘটনার খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে আসে। তারা এসে গ্যাস সিলিন্ডারে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন সঙ্গে সঙ্গে তুলে নিয়ে পাশের পুকুরে ফেলে দিতে না পারলে এলাকাটি অগ্নিকাণ্ডে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারত। শ্রাদ্ধ অনুষ্ঠান বাড়ির অনুষ্ঠানে গ্যাস সিলিন্ডারে অগ্নিকান্ডর সংবাদ ছড়িয়ে পড়তেই এলাকার জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়। অবশেষে আগুন নিয়ন্ত্রণে আশায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে স্বস্তি ফিরে আসে।

Releated Posts

উন্নয়নের দাবির মাঝেই মৃত্যুফাঁদে পদ্মবিলের সেতু, ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে দুই শতাধিক পড়ুয়া

আগরতলা, ২৫ জুন: সরকারের উন্নয়নের দাবির বিপরীতে উত্তর ত্রিপুরার পানিসাগর বিধানসভার অন্তর্গত উত্তর পদ্মবিল ও দক্ষিণ পদ্মবিল গ্রাম…

ByByTaniya Chakraborty Jun 25, 2026

দারিদ্র্যকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে অষ্টম রাহুল, শিক্ষক হওয়ার স্বপ্নপূরণে মুখ্যমন্ত্রীর সহায়তা কামনা

আগরতলা, ২৫ জুন : চরম আর্থিক অনটন ও প্রতিকূলতার মধ্যেও অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের জোরে এবারের উচ্চ…

ByByTaniya Chakraborty Jun 25, 2026

কলকাতার সর্বভারতীয় যুব জমায়েতে যোগ দিতে ত্রিপুরা থেকে এআইডিওয়াইও-র প্রতিনিধি দল রওনা

আগরতলা, ২৪ জুন : আগামী ২৭ জুন কলকাতায় অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইয়ুথ অর্গানাইজেশন-এর উদ্যোগে অনুষ্ঠিতব্য সর্বভারতীয় যুব জমায়েতে…

ByByTaniya Chakraborty Jun 25, 2026

সুপ্রিম কোর্টের নির্দেশে ৬ অনিয়মিত কর্মীকেনিয়মিত করল শিক্ষা দপ্তর

আগরতলা, ২৪ জুন: সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে শিক্ষা দপ্তরের অধীনে কর্মরত ৬ জন অনিয়মিত কর্মীকে নিয়মিত করার প্রক্রিয়া সম্পন্ন…

ByByReshmi Debnath Jun 25, 2026
Scroll to Top