News Flash

  • Home
  • প্রধান খবর
  • Miscreant : মালদায় চুরি করতে এসে সিভিক ভলান্টিয়ারের মাকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা

Miscreant : মালদায় চুরি করতে এসে সিভিক ভলান্টিয়ারের মাকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা

মানিকচক, ২০ ফেব্রুয়ারি (হি.স.): মালদার মানিকচকে চুরি করতে এসে সিভিক ভলান্টিয়ারের মাকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে মালদার মানিকচকের এনায়েতপুর গ্রাম পঞ্চায়েতের শেখপুরা গ্রামে। মৃত মহিলার নাম বেবি বিবি। রবিবার সকালে তাঁর রক্তাক্ত দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় মানিকচক থানার পুলিশ। এই খুনের ঘটনায় এলাকার মাদকাসক্ত যুবকদের নাম উঠে এসেছে।

বেবি বিবির স্বামী কাজের উদ্দেশ্যে ভিনরাজ্যে রয়েছেন। জানা গিয়েছে, শনিবার রাতে বাড়িতে একাই ছিলেন বেবি বিবি। ছেলে সিভিক ভলান্টিয়ার শেখ রফিকুল নাইট ডিউটিতে ছিলেন এবং বউমা বাপেরবাড়ি গিয়েছিলেন। অভিযোগ, রাতে বেবি বিবির বাড়িতে চুরি করতে ঢোকে দুষ্কৃতীরা। সেই সময় তাঁকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করা হয়। এই ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন গ্রামবাসীরা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

সন্ত্রাসবাদ দমনের বদলে সিন্ধু জলচুক্তির সদিচ্ছাই ভেঙেছে পাকিস্তান: মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতের রাষ্ট্রদূত বিনয় কোয়াত্রা

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): ১৯৬০ সালে ভারত ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত সিন্ধু জলচুক্তি (ইনডাস ওয়াটার্স ট্রিটি) সদিচ্ছা ও…

ByByNews Desk Aug 2, 2026

পূর্ব বর্ধমানে ধৃত জইশ সন্দেহভাজনের হাওড়ায় দর্জির দোকানের হদিশ পেল এসটিএফ, তদন্তে নতুন সূত্র

কলকাতা, ২ আগস্ট (আইএএনএস): পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের একটি আবাসন থেকে গ্রেফতার হওয়া জইশ-ই-মহম্মদ (জেইএম)-এর সন্দেহভাজন সদস্য হামিম…

ByByNews Desk Aug 2, 2026

‘বিকশিত ভারত গড়তে দেশের প্রয়োজন যুবশক্তির উদ্যম, সৃজনশীলতা ও প্রতিভা’: জেন জি-কে বার্তা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): দেশের তরুণ প্রজন্ম বা ‘জেন জি’-কে ভারতের ‘অমৃত প্রজন্ম’ বলে উল্লেখ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র…

ByByNews Desk Aug 2, 2026

দিল্লিতে ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে ৬ বাংলাদেশি আটক, ডিটেনশন সেন্টারে পাঠানোর নির্দেশ

নয়াদিল্লি, ২ আগস্ট (আইএএনএস): ভারতের ভিসার শর্ত লঙ্ঘনের অভিযোগে দিল্লি পুলিশের সেন্ট্রাল ডিস্ট্রিক্ট স্পেশাল স্টাফ ছয় বাংলাদেশি নাগরিককে…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top