News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Chief Minister : যুব সম্প্রদায়কে নেশার সংস্পর্শ থেকে মুক্ত রাখার অন্যতম মাধ্যম খেলার মাঠ : মুখ্যমন্ত্রী
Image

Chief Minister : যুব সম্প্রদায়কে নেশার সংস্পর্শ থেকে মুক্ত রাখার অন্যতম মাধ্যম খেলার মাঠ : মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২০ ফেব্রুয়ারী৷৷  যুব সম্প্রদায়কে নেশার সংস্পর্শ থেকে মুক্ত রাখার অন্যতম মাধ্যম খেলার মাঠ৷ যুব সম্প্রদায়কে আরও বেশি করে খেলাধুলার সাথে যুক্ত করতে পারলেই নেশা মুক্ত ত্রিপুরা গঠনের কাজ সহজ হবে৷ এই লক্ষ্যেই প্রতি জেলায় স্টেডিয়াম নির্মাণ ও উন্নত ক্রীড়া পরিকাঠামো গড়ে তুলতে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছে৷ আজ সোনামুড়া প্রিমিয়ার লীগ কমিটি আয়োজিত টি-২০ এসপিএল টেনিস ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করে একথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ শান্তির প্রতীক হিসেবে মুখ্যমন্ত্রী সাদা পায়ড়া উড়িয়ে দেন৷ তিনি তারপর দুই দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হন৷ সোনামুড়া স্পোর্টিং ঙ্রলসোসিয়েশন মাঠে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে৷


অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, নিষিদ্ধ নেশা দ্রব্য ব্যবহার এবং এইচআইভি সংক্রমণ প্রতিরোধে সরকার দৃঢ় প্রতিজ্ঞ৷ নেশার বিরুদ্ধে আপোষহীন দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছে রাজ্য সরকার৷ ত্রিপুরার মাটিতে নেশা কারবারি এবং নিষিদ্ধ নেশাদ্রব্যের কোনও স্থান নেই৷ বিষয়টিকে কোনোভাবে প্রশ্রয় দেওয়া হবে না৷ নেশার কেবলে পড়ে একদিকে যেমন যুব সম্প্রদায়ের ভবিষ্যৎ ধবংস হয়, তেমনি নানান কায়দায় এই নেশাদ্রব্য গ্রহণ করতে গিয়ে এইচআইভিও সংক্রমিত হয়৷ তিনি বলেন, নেশার বিরুদ্ধে রাজ্য সরকারের এই দৃঢ়তার ফলেই প্রতিদিন সাফল্য আসছে৷ সারা রাজ্যেই ক্রীড়া পরিকাঠামোর উন্নতি ও সম্প্রসারণে অগ্রাধিকারের ভিত্তিতে কাজ করছে সরকার৷ প্রতি জেলায় ফুটবল স্টেডিয়াম নির্মাণ সহ একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে৷ তিনি বলেন, নেশা মুক্ত ত্রিপুরা গড়ে তুলতে মহিলাদের অগ্রণী ভূমিকা নিতে হবে৷


মুখ্যমন্ত্রী বলেন, শহর থেকে প্রান্তিক এলাকা সর্বত্র উন্নয়ন প্রতিফলিত হচ্ছে৷ হাইওয়ের পাশাপাশি প্রতিটি গ্রাম পেভার ব্লক সহ অন্যান্য সড়কে যুক্ত হচ্ছে৷ উন্নয়নের প্রশ্ণে একসময় উপেক্ষিত উত্তর-পূর্বাঞ্চল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আন্তরিকতায় বিকাশের নতুন দিশা পেয়েছে৷ বিগত দিনে রাজ্যে বেড়ে উঠা নেশা কারবারে লাগাম টানতে বর্তমান রাজ্য সরকার দৃঢ়তার সাথে কাজ করছে৷ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. মানিক সাহা বলেন, সোনামুড়া অঞ্চলের খেলোয়াড়রা বিভিন্ন ক্ষেত্রে সাফল্যের নজির স্থাপন করেছেন৷ তার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান খেলোয়াড়রাও জাতীয় আঙ্গিনায় নিজেদের জায়গা করে নিয়েছেন৷ রাজ্যের ক্রীড়াক্ষেত্রের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা নিতে চলেছে নির্মীয়মান আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিধায়ক সুভাষ চন্দ্র দাস, এমডিসি পদ্মলোচন ত্রিপুরা, মেলাঘর পুরপরিষদের চেয়ারপার্সন অনামিকা ঘোষ, সোনামুড়া নগর পঞ্চায়েতের চেয়ারপার্সন সারদা চক্রবর্তী, সিপাহীজলা জেলার জেলাশাসক বিশ্বশ্রী বি প্রমুখ৷

Releated Posts

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে মুখ্যমন্ত্রী, সঙ্গে উপস্থিত প্রদ্যোত- সম্বিত

আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় এবং রাজ্যের উন্নয়ন ও জনকল্যাণ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে…

ByByReshmi Debnath Sep 4, 2026

দুই দফায় ত্রিপাক্ষিক চুক্তি বাস্তবায়নের আশ্বাস অমিত শাহের, চলতি মাসেই মিলতে পারে জমির অধিকার সংক্রান্ত নথি

নয়াদিল্লি/আগরতলা, ৪ সেপ্টেম্বর: ত্রিপুরার জনজাতি ও আদিবাসী জনগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট ত্রিপাক্ষিক চুক্তি দুই দফায় বাস্তবায়ন করা হবে। পাশাপাশি জমির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

লাটিয়াপুড়ায় মনু নদীর বাঁধ পরিদর্শনে টিঙ্কু রায়, নিরাপত্তা ও বাঁধ সুরক্ষায় গুরুত্ব

কৈলাসহর, ৪ সেপ্টেম্বর:কৈলাশহরস্থিত লাটিয়াপুড়া গ্রাম পঞ্চায়েত এলাকার মনু নদীর বাঁধ পরিদর্শন করলেন মন্ত্রী টিঙ্কু রায়। বর্ষার সময় নদীভাঙন…

ByByTaniya Chakraborty Sep 4, 2026

ব্লক অফিসে দুঃসাহসিক চুরি, যুবক আটক

বিশালগড়, ৪ সেপ্টেম্বর:বিশালগড় ব্লক অফিসে দুঃসাহসিক চুরির ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। গত ২ সেপ্টেম্বর রাতে ব্লক অফিসে চুরির…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top