News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Hanging Body : বিশালগড় থানাধীন সরকারটিলা এলাকায় সাতসকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
Image

Hanging Body : বিশালগড় থানাধীন সরকারটিলা এলাকায় সাতসকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২০ ফেব্রুয়ারী৷৷ সাতসকালে ঝুলন্ত মৃতদেহ উদ্ধার মাঝ বয়সি খুকু রানী দাসের৷  মহিলার নিজ বাড়ির শৌচালয় থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তার পরিবার৷ ঘটনা বিশালগড় থানাধীন সরকারটিলা এলাকায়৷

ঘটনার বিবরণে জানা যায় গতকাল বিকাল পাঁচটা থেকে মহিলা বাড়ি থেকে নিখোঁজ হয় বাড়ির লোকজন চারিদিকে খোঁজাখুঁজি করার পর কোন হদিশ পায়নি৷ রবিবার সকাল বেলা ঘুম থেকে উঠে বাড়ির লোকজন শৌচালয় এর মধ্যে গিয়ে দেখতে পায় ঝুলন্ত অবস্থায়  রয়েছে৷ পরবর্তী সময়ে খবর পাঠায় বিশালগড় থানায়৷ বিশালগড় মহিলা থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে ঝুলন্ত মৃতদেহ নামিয়ে ময়না তদন্তের জন্য বিশালগড় মর্গে নিয়ে আসে৷ এলাকাবাসীর অভিযোগ মৃত মহিলার স্বামী এবং পুত্রের যন্ত্রণা অতিষ্ট হয়ে আত্মহত্যা পথ বেঁচে নেয়৷  আরো জানা যায় মৃত মহিলার ছেলে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে প্রতিদিন বাড়িঘরে মহিলাকে জ্বালা যন্ত্রণা দেয় বলে অভিযোগ৷ অপরদিকে মৃত মহিলার বাপের বাড়ির লোকজনের অভিযোগ মহিলাকে খুন করা হয়েছে তা নিয়ে বিশালগড় মহিলা থানায় মৃত মহিলার ছেলে এবং স্বামীর বিরুদ্ধে মামলা করবে বলে জানান মহিলার ভাই৷

Releated Posts

ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে কাজে লাগতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরায় বিনিয়োগের যে বিপুল সম্ভাবনার দ্বার খুলেছে, তাকে দ্রুত বাস্তবায়ন, কর্মসংস্থান ও অর্থনৈতিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

আগরতলা বিমানবন্দরে ৭০ লক্ষ টাকার সোনার চুড়ি উদ্ধার, আটক মহিলা যাত্রী

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দরে এক মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৫০০ গ্রাম ওজনের পাঁচটি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

কৈলাসহর বিমানবন্দরের পুনরুজ্জীবন নির্ভর করছে বিমান সংস্থার আগ্রহের ওপর, সম্প্রসারণে ২০৫ একর জমি চাওয়া হয়েছে: কে এম নেহরা

Aআগরতলা, ১৬ সেপ্টেম্বর: বিমান সংস্থাগুলির আগ্রহ এবং তারা কোন ধরনের বিমান পরিচালনা করতে চায়, তার ওপরই অনেকটা নির্ভর…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ধনপুরে বিজেপির বৈঠক:  এলাকার জনগণের সমস্যার কথা শুনে সমাধানের আশ্বাস দেওয়ার বার্তা প্রতিমা ভৌমিকের

কাঁঠালিয়া, ১৬ সেপ্টেম্বর: আসন্ন ভিলেজ কাউন্সিল নির্বাচনকে সামনে রেখে বুধবার ধনপুর বিধানসভা এলাকার পাঁচটি এডিসি ভিলেজের বিজেপি কার্যকর্তাদের…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top