News Flash

  • Home
  • ত্রিপুরা
  • CITU : হকার উচ্ছেদ এবং পরিবহণ শ্রমিক হয়রানির প্রতিবাদে সিআইটিইউর মিছিল
Image

CITU : হকার উচ্ছেদ এবং পরিবহণ শ্রমিক হয়রানির প্রতিবাদে সিআইটিইউর মিছিল

আগরতলা, ১৯ ফেব্রুয়ারি : হকার উচ্ছেদ এবং পরিবহন শ্রমিকদের হয়রানির প্রতিবাদে শনিবার রাজধানী আগরতলা শহরে প্রতিবাদ-বিক্ষোভ সংঘটিত করেছে সি আই টি ইউ। মেলার মাঠস্থিত  সি আই টি ইউর অফিসের সামনে থেকে প্রতিবাদ বিক্ষোভ মিছিল শুরু হয়েছে। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন পরিক্রমা করেছে।


মিছিল শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিআইটিইউর রাজ্য সম্পাদক প্রাক্তন সাংসদ শংকর প্রসাদ দত্ত বলেন, বর্তমান সরকার এবং প্রশাসন অনৈতিকভাবে যখন-তখন হকার উচ্ছেদ করে চলেছে। শহর সৌন্দর্যায়নের নামে গরিব অংশের মানুষের পেটে লাথি মারা হচ্ছে। উচ্ছেদকৃত হকারদের জন্য বিকল্প কোনো ব্যবস্থা করা হচ্ছে না।


প্রসঙ্গক্রমে তিনি বলেন, বামফ্রন্ট সরকারের আমলেও হকার উচ্ছেদ করা হয়েছে। তবে তাদের জন্য বিকল্প ব্যবস্থা করেই উচ্ছেদ করা হয়েছে। কিন্তু বর্তমান সরকার বিকল্প কোনো ব্যবস্থা না করেই যথেচ্ছভাবে হকার উচ্ছেদ করে চলেছে। এ ধরনের কার্যকলাপ এর তীব্র প্রতিবাদ জানিয়েছেন শংকর প্রসাদ দত্ত। পাশাপাশি পরিবহন শ্রমিকদের ওপর নির্যাতন বন্ধ করার জন্য তিনি জোরালো দাবি জানিয়েছেন। এসব বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা না হলে সি আই টি ইউ বৃহত্তর আন্দোলনে শামিল হতে বাধ্য হবে বলেও জানানো হয়।

Releated Posts

বিশালগড়ে ফের চুরির ঘটনা, স্কুলের বৈদ্যুতিক তার নিয়ে চম্পট চোরের দল

বিশালগড়, ১৭ সেপ্টেম্বর: বিশালগড়ে ফের চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার চোরের দল হানা দিয়েছে বিশালগড় বিবেকানন্দ শিশু নিকেতন…

ByByReshmi Debnath Sep 17, 2026

শরীরচর্চা ও সুস্থ জীবনের বার্তা, তেলিয়ামুড়ায় বিএসএফের ‘স্পন্দন’ ম্যারাথন

তেলিয়ামুড়া, ১৭ সেপ্টেম্বর: শরীরচর্চা, শারীরিক সক্ষমতা এবং সুস্থ জীবনযাপনের বার্তা নিয়ে বিএসএফের উদ্যোগে অনুষ্ঠিত হল ১২ কিলোমিটার রাজ্যভিত্তিক…

ByByReshmi Debnath Sep 17, 2026

দুই ঘণ্টায় স্কুটি চুরি মামলার কিনারা, দুই অভিযুক্ত আটক

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: ভোরবেলা স্কুটি চুরির ঘটনার মাত্র দুই ঘণ্টার মধ্যে দুই অভিযুক্তকে আটক করে চুরি যাওয়া স্কুটি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

বিশ্বকর্মা পূজাকে ঘিরে বটতলা মূর্তির বাজারে জমজমাট কেনাকাটা

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: বিশ্বকর্মা পূজাকে সামনে রেখে আগরতলার বটতলা মূর্তির বাজারে ধীরে ধীরে জমে উঠছে কেনাকাটা। ছোট থেকে…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top