News Flash

Murder : মদের আসরে এক ব্যক্তি খুন

মেলাঘর, ১৯ ফেব্রুয়ারি : মেলাঘরের দক্ষিণ তৈবান্দাল  গামাইছড়া এলাকায় মদের আসরে এক ব্যক্তি খুন হয়েছে। নিহতের নাম মদন  মুড়াসিং। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।


ঘটনার বিবরণে জানা গেছে, গতকাল রাতে মেলাঘরের দক্ষিণ তৈবান্দাল গামাইছড়া এলাকায় মদের আসরে সূর্য মানিক ত্রিপুরার সঙ্গে মদন মুড়াসিংয়ের প্রচন্ড বাকবিতণ্ডা হয়। বাক-বিতণ্ডার জেরে সূর্য মানিক ত্রিপুরা মদনকে নৃশংসভাবে হত্যা করে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে মেলাঘর থানার পুলিশ শনিবার ঘটনাস্থলে ছুটে যায়। সেখান থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


এব্যাপারে হত্যা সংক্রান্ত একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।তবে অভিযুক্তকে এখনো পর্যন্ত জালে তুলতে পারেনি পুলিশ। ঘটনার পর অভিযুক্ত সূর্য মানিক ত্রিপুরা পালিয়ে গেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। ঘটনার পর থেকে এলাকার পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। পুলিশ পরিস্থিতির দিকে সতর্ক দৃষ্টি রেখে চলেছে।

Releated Posts

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026

ঊনকোটিতে জেলা কার্যকর্তা সম্মেলনে বিজেপির প্রদেশ সভাপতি অভিষেক দেবরায়, সাংগঠনিক শক্তি বৃদ্ধির ওপর জোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: বিজেপির ঊনকোটি জেলা কার্যকর্তা সম্মেলনে যোগ দিয়ে দলীয় সংগঠনকে আরও শক্তিশালী করার ওপর…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top