News Flash

  • Home
  • দিনের খবর
  • Yogi Adityanath: বোমা বিস্ফোরণ সাজাপ্রাপ্তের আত্মীয়রা সমাজবাদী পার্টির প্রধানের প্রচার করতে দেখা গিয়েছে, অভিযোগ যোগী আদিত্যনাথের
Image

Yogi Adityanath: বোমা বিস্ফোরণ সাজাপ্রাপ্তের আত্মীয়রা সমাজবাদী পার্টির প্রধানের প্রচার করতে দেখা গিয়েছে, অভিযোগ যোগী আদিত্যনাথের

পিলিভিট, ১৯ ফেব্রুয়ারি (হি.স.) : উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য তৃতীয় দফার ভোটগ্রহণের আগে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দাবি করেন, ২০০৮ সালের আহমেদাবাদ সিরিয়াল বোমা বিস্ফোরণ মামলার একজন দোষীর আত্মীয়কে সমাজবাদী পার্টি (সপা) প্রধান অখিলেশ যাদবের সঙ্গে প্রচারে দেখা গিয়েছে।

পিলিভিটে একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ” নতুন আবহাওয়ার ইঙ্গিত থাকা সত্ত্বেও সমাজবাদী দলের কোনো পরিবর্তন নেই। সেই আবার সন্ত্রাসবাদীদের সঙ্গে হাত মিলিয়ে চলে, এটা আবারও প্রমাণিত হয়েছে।”
আদিত্যনাথ আরও বলেন, আহমেদাবাদের একটি আদালত শুক্রবার ২০০৮ সালের ধারাবাহিক বিস্ফোরণ মামলায় যে ৩৮ জন সন্ত্রাসবাদীর সাজা ঘোষণা করেছে, তাদের মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের একজনের পরিবারের সঙ্গে সপা প্রধানের সঙ্গে দেখা গিয়েছে। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন, পিলিভিটে একটি মেডিকেল কলেজ করা হবে।

প্রসঙ্গত, আগামীকাল ২০ ফেব্রুয়ারি রাজ্যের ১৬টি জেলার ৫৯টি বিধানসভা আসনে তৃতীয় দফার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top