News Flash

  • Home
  • দিনের খবর
  • Mansukh Mandviya: ভারতে ১৭৫.০৩-কোটি টিকা সম্পূর্ণ, মনসুখ জানালেন নতুন ভারতের নয়া রেকর্ড
Image

Mansukh Mandviya: ভারতে ১৭৫.০৩-কোটি টিকা সম্পূর্ণ, মনসুখ জানালেন নতুন ভারতের নয়া রেকর্ড

নয়াদিল্লি, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): কোভিড-টিকাকরণ অভিযানে নতুন মাইলফলকে পৌঁছে গিয়েছে ভারত। দেশে ১৭৫.০৩ কোটির গণ্ডি ছাড়িয়ে গেল কোভিড-টিকাকরণ। দেশব্যাপী টিকাকরণ অভিযানে বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনার ভ্যাকসিন পেয়েছেন ৩৬ লক্ষ ২৮ হাজার ৫৭৮ জন প্রাপক। ফলে ভারতে ১৭৫.০৩-কোটি টিকাকরণ সম্পন্ন হয়েছে। শনিবার সকাল আটটা পর্যন্ত মোট ১,৭৫,০৩,৮৬,৮৩৪ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছে।

টিকাকরণের এই নতুন মাইলফলকে পৌঁছনোর পর কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য জানিয়েছেন, নতুন ভারতের নয়া রেকর্ড। টুইট করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, “১৭৫ কোটি করোনা ভ্যাকসিনের ডোজ নিয়ে ঐতিহাসিক সংখ্যা অতিক্রম করেছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিশ্বের বৃহত্তম টিকাকরণ অভিযান রোজই নতুন উচ্চতা ও নতুন কীর্তি অর্জন করছে।”

ভারতে কোভিড-পরীক্ষাও চলছে দ্রুততার সঙ্গে, শনিবার সকাল পর্যন্ত ৭৫.৮১-কোটির ঊর্ধ্বে পৌঁছে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারি সারা দিনে ভারতে ১২,৩৫,৪৭১ জনের শরীর থেকে নমুনা সংগ্রহ করে করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ৭৫,৮১,২৭,৪৮০-এ পৌঁছে গিয়েছে। পরীক্ষিত ১২,৩৫,৪৭১ জনের মধ্যে বিগত ২৪ ঘন্টায় ভারতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৭০ জন।

Releated Posts

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026

শ্রীরামপুরে মমতার সভায় হাইকোর্টের শর্তসাপেক্ষ অনুমতি, সর্বাধিক ১,০০০ জনের জমায়েত

কলকাতা, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের শ্রীরামপুরে তৃণমূল কংগ্রেসের সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। তবে শর্তসাপেক্ষে এই অনুমতি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top