News Flash

  • Home
  • দিনের খবর
  • Encounter: শোপিয়ান-এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি, অভিযান জারি সুরক্ষা বাহিনীর
Image

Encounter: শোপিয়ান-এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি, অভিযান জারি সুরক্ষা বাহিনীর

শ্রীনগর, ১৯ ফেব্রুয়ারি (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে একজন সন্ত্রাসবাদী। দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান জেলার জাইনাপোরার চেরমার্গ এলাকার ঘটনা। নিহত জঙ্গির নাম ও পরিচয় জানা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, অভিযান এখনও জারি রয়েছে।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া যায় শোপিয়ান জেলার জাইনাপোরার চেরমার্গ এলাকায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। সেই খবর পাওয়া পর শনিবার ভোর থেকেই ওই এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। জঙ্গিরা যাতে পালিয়ে যেতে না পারে তাই চারিদিক থেকে ওই এলাকা ঘিরে ফেলা হয়। অভিযান চলাকালীন জঙ্গিরাই প্রথমে গুলি চালায়, প্রত্যুত্তরে যোগ্য জবাব ফিরিয়ে দেয় সুরক্ষা বাহিনী। মৃত্যু হয়েছে একজন সন্ত্রাসবাদীর। এখনও অভিযান জারি রয়েছে বলে জানিয়েছে সুরক্ষা বাহিনী।

Releated Posts

কর্ণাটকে আবগারি দফতরের অনিয়মের অভিযোগ, মন্ত্রী সতীশ জারকিহোলির বেঙ্গালুরু ও বেলাগাভির বাড়িতে ইডি তল্লাশি

বেঙ্গালুরু, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): কর্ণাটকের আবগারি দফতরে কথিত অনিয়মের তদন্তে বুধবার বেঙ্গালুরু, বেলাগাভি এবং গোয়ার প্রায় ১৫টি জায়গায়…

ByByNews Desk Sep 9, 2026

ব্রিটেনে এয়ার ট্রাফিক কন্ট্রোল ব্যবস্থায় ত্রুটি, ব্যাহত এয়ার ইন্ডিয়ার একাধিক উড়ান

নয়াদিল্লি, ৯ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিটেনের এয়ার ট্রাফিক কন্ট্রোল পরিষেবা প্রদানকারী ন্যাশনাল এয়ার ট্রাফিক সার্ভিসেস (ন্যাটস)-এর প্রযুক্তিগত ত্রুটির জেরে…

ByByNews Desk Sep 9, 2026

‘পাঞ্জাবে খাবারের চেয়েও দ্রুত মাদক পৌঁছয়’: মুখ্যমন্ত্রীর পদত্যাগ ও মন্ত্রীর গ্রেপ্তার দাবি এসএডি-কংগ্রেসের

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের সাঙ্গরুর জেলায় মাদক সংক্রান্ত সমস্যার জেরে এক ব্যক্তির আত্মহত্যার ঘটনার পর রাজ্যের মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 8, 2026

‘মান সরকারের আমলে রমরমিয়ে চলছে মাদক ব্যবসা’, দলিতের মৃত্যুকে ঘিরে পাঞ্জাবের আপ সরকারকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): পাঞ্জাবের আম আদমি পার্টি (আপ) সরকারের বিরুদ্ধে মাদক ব্যবসা নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ তুলে তীব্র…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top