News Flash

  • Home
  • দিনের খবর
  • jyotiraditya scindia: ২০২৫ সালের মধ্যে ১০০টি নতুন বিমানবন্দর তৈরি লক্ষ্য : সিন্ধিয়া
Image

jyotiraditya scindia: ২০২৫ সালের মধ্যে ১০০টি নতুন বিমানবন্দর তৈরি লক্ষ্য : সিন্ধিয়া

নয়াদিল্লি, ১৮ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি থেকে মধ্যপ্রদেশের খাজুরাহো অবধি স্পাইসজেটের সরাসরি ফ্লাইটের শুভ সূচনা করলেন কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া। শুক্রবার এই বিমান পরিষেবার শুভ সূচনা করার পর জ্যোতিরাদিত্য সিন্ধিয়া বলেছেন, “২০২৫ সালের মধ্যে ১০০টি নতুন বিমানবন্দর নির্মাণের লক্ষ্য নিয়েছি আমরা, যার মধ্যে ৬৫টি নির্মিত হয়েছে।” বর্তমানে দেশে বিমান যাত্রীর সংখ্যা বেড়েছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর কথায়, ২০১২ সালে ৬ কোটি যাত্রী ছিল, সেই সংখ্যা এখন ১৪ কোটিতে উন্নীত হয়েছে।”

জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এদিন টুইট করে জানিয়েছেন, “মধ্যপ্রদেশের পর্যটন শহর খাজুরাহো এবং দিল্লির মধ্যে বহু প্রতীক্ষিত বিমান পরিষেবার উদ্বোধন অনুষ্ঠানে অংশ নিয়েছি।” সরাসরি এই বিমান পরিষেবার সূচনা হলে দিল্লি থেকে মধ্যপ্রদেশের খাজুরাহো যাওয়া আরও সহজ হয়ে গেল।

Releated Posts

নিরাপত্তা ব্যবস্থার উন্নতিতে এক দশকে প্রায় ৯০ শতাংশ কমেছে রেল দুর্ঘটনা: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): ভারতীয় রেলে নিরাপত্তা ব্যবস্থার উল্লেখযোগ্য উন্নতির ফলে গত এক দশকে ট্রেন দুর্ঘটনার সংখ্যা প্রায়…

ByByNews Desk Jul 29, 2026

এয়ার ইন্ডিয়ার বিধ্বস্ত ড্রিমলাইনারের ফুয়েল কন্ট্রোল সুইচে কোনও ত্রুটি মেলেনি, থ্রাস্ট কন্ট্রোল মডিউলের পরীক্ষা চলছে: কেন্দ্র

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের মাত্র ৩৫ সেকেন্ড পর ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার…

ByByNews Desk Jul 29, 2026

ছত্তীসগড়ের বিজাপুরে পাঁচ মহিলা-সহ ৮ মাওবাদীর আত্মসমর্পণ, মাথার দাম ছিল ৪৯ লক্ষ টাকা

রায়পুর/বিজাপুর, ২৯ জুলাই (আইএএনএস): ছত্তীসগড়ের বিজাপুরে ঝাড়খণ্ডে সক্রিয় পাঁচ মহিলা-সহ মোট আট মাওবাদী আত্মসমর্পণ করেছেন। বুধবার বিজাপুর পুলিশের…

ByByNews Desk Jul 29, 2026

প্রশ্নফাঁসের সর্বাধিক ঘটনা বিজেপি সরকারের আমলেই ঘটেছে: অখিলেশ যাদব

নয়াদিল্লি, ২৯ জুলাই (আইএএনএস): প্রশ্নফাঁসের ঘটনা বৃদ্ধির জন্য বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্র সরকারকেই দায়ী করলেন সমাজবাদী পার্টির (এসপি) সভাপতি…

ByByNews Desk Jul 29, 2026
Scroll to Top