News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Unusual death : ট্রেনে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু
Image

Unusual death : ট্রেনে এক ব্যক্তির অস্বাভাবিক মৃত্যু

আমবাসা, ১৭ ফেব্রুয়ারি : আমবাসা রেল স্টেশনে ধর্মনগর থেকে আগরতলাগামী ট্রেন থেকে অচৈতন্য অবস্থায় এক যাত্রীকে উদ্ধার করা হয়েছে। ওই ব্যক্তির নাম সঞ্জীব বড়াল। বাড়ি অসমে। ওই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সকরা তাঁকে মৃত বলে ঘোষণা দিয়েছেন।


জানা গেছে, ধর্মনগর থেকে আগরতলার উদ্দেশ্যে ট্রেনে উঠে ছিলেন ওই ব্যক্তি। কিন্ত ট্রেনে ওই ব্যক্তি অচৈতন্য হয়ে পড়ে রয়েছেন দেখে অন্য যাত্রীরা পুলিশকে খবর দেন। খবর পাঠানো হয় দমকল বাহিনীকে। খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে ট্রেন থেকে অর্ধমৃত অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।


আমবাসা থানার পুলিশ এ ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যু জনিত মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে। কিভাবে তার মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তবে ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া যাবে বলে পুলিশ জানিয়েছে।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top