News Flash

  • Home
  • প্রধান খবর
  • Narendra Modi: কংগ্রেস সর্বদা কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ইতিহাস সাক্ষী রয়েছে : প্রধানমন্ত্রী
Image

Narendra Modi: কংগ্রেস সর্বদা কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ইতিহাস সাক্ষী রয়েছে : প্রধানমন্ত্রী

আবোহার (পঞ্জাব), ১৭ ফেব্রুয়ারি (হি.স.): কংগ্রেস সর্বদা কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে, ইতিহাস সাক্ষী রয়েছে। পঞ্জাবের নির্বাচনী জনসভা থেকে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার দুপুরে পঞ্জাবের আবোহার জনসভা থেকে প্রধানমন্ত্রী বলেছেন, “ইতিহাস সাক্ষী রয়েছে, কংগ্রেস সর্বদা কৃষকদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। স্বামীনাথন কমিশনের সুপারিশ বাস্তবায়নের দীর্ঘদিনের দাবি ছিল। তাঁরা সেই ফাইলগুলি নিয়ে বসেছিল এবং মিথ্যা বলেছিল। আমরা যখন কেন্দ্রে আমাদের সরকার গঠন করেছি, আমরা সেই সুপারিশগুলি বাস্তবায়ন করেছি।”

পঞ্জাবের জনগণের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেছেন, “এটা সামান্য নির্বাচন নয়। এটা পঞ্জাবের বর্তমান ও ভবিষ্যতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। বিশৃঙ্খলা ও বিচ্ছিন্নতায় মত্ত এই মানুষগুলি জানেই না পঞ্জাবের গুরুত্ব কী! পঞ্জাব সেই সমস্ত গুরু ও শহীদদের ভূমি যাঁরা দেশের জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছেন। এই পঞ্জাব, এই ভারত কারও ষড়যন্ত্রে ভাঙবে না।”
প্রধানমন্ত্রী আরও বলেছেন, “আমাদের পঞ্জাব একটি সীমান্তবর্তী রাজ্য। সীমান্তের ওপার থেকে এ দিকে সর্বদা কুদৃষ্টি থাকে, তাই এখানে যে সরকার গঠন করা হবে, সেই সরকার হবে দেশের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ সরকার, দেশ সবার আগে, সেখানে ঢিলেঢালা মনোভাব থাকা উচিত নয়।” দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকেও আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর কথায়, “তাঁরা মিথ্যা বলতে ওস্তাদ। দিল্লিতে দূষণ বাড়লে তাঁরা পঞ্জাবের কৃষকদের গালি দেয়। দিল্লিতে গেলে পঞ্জাবের কৃষকদের গালাগাল, এখানে এলে কৃষকদের আলিঙ্গন করার কথা বলে। এমনটা কী চলবে?”।

Releated Posts

আদিবাসী উদ্যোগপতিদের জন্য জাতীয় স্টার্টআপ কর্মসূচি, কেরলের কেএসইউএম-কে অন্তর্ভুক্ত করল কেন্দ্র

তিরুবনন্তপুরম, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তফসিলি উপজাতি (এসটি) সম্প্রদায়ের উদ্যোগপতিদের নেতৃত্বাধীন স্টার্টআপ ও ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলিকে চিহ্নিত করা, ইনকিউবেট করা,…

ByByNews Desk Sep 16, 2026

‘প্রতিটি মেডিক্যাল লাইসেন্সের জন্য ঘুষ নিত পূর্ববর্তী সরকার’: যোগী আদিত্যনাথ

গোরখপুর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অভিযোগ করেছেন, রাজ্যের পূর্ববর্তী সমাজবাদী পার্টি (এসপি) সরকার মেডিক্যাল লাইসেন্স…

ByByNews Desk Sep 16, 2026

অনুপ্রবেশের চাপ বাড়তেই নিয়ন্ত্রণরেখা বরাবর ড্রোন তৎপরতা বাড়াচ্ছে পাকিস্তান

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু ও কাশ্মীরে সন্ত্রাসীদের অনুপ্রবেশের চেষ্টা চালানোর পাশাপাশি ভারতের নিরাপত্তা বাহিনীর গতিবিধির তথ্য সংগ্রহ…

ByByNews Desk Sep 16, 2026

ইউপিআই-র এমডিআর পরিবর্তনে ‘বিদেশি প্রভাবের’ দাবি খারিজ কেন্দ্রের

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ইউপিআই ব্যবস্থায় মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) পরিবর্তনের পিছনে বিদেশি প্রভাব রয়েছে—এমন দাবি বুধবার খারিজ…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top