News Flash

  • Home
  • মুখ্য খবর
  • E- Rickshaw: পরিবেশ বান্ধব পরিবহণ ব্যবস্থায় গুরুত্ব, কর্ণাটক থেকে ১৫০টি ই-রিক্সা আসছে ত্রিপুরায়
Image

E- Rickshaw: পরিবেশ বান্ধব পরিবহণ ব্যবস্থায় গুরুত্ব, কর্ণাটক থেকে ১৫০টি ই-রিক্সা আসছে ত্রিপুরায়

আগরতলা, ১৭ ফেব্রুয়ারি (হি. স.) : পরিবেশ বান্ধব পরিবহণ ব্যবস্থার প্রচারের লক্ষ্যে ত্রিপুরায় গ্রামীণ এবং নগর এলাকায় পরিবহণ ব্যবস্থায় বৈপ্লবিক যুগের সূচনা হতে চলেছে। ত্রিপুরা সরকার কর্ণাটক থেকে ১৫০টি ইলেকট্রিক রিক্সা ক্রয় করছে। কম খরচে এবং জ্বালানি সাশ্রয়ে ওই বাহন দারুন উপযোগী হবে। ইতিমধ্যে কর্ণাটক থেকে ওই ই-রিক্সাগুলি ট্রেনে জিরানিয়ার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে।


কেন্দ্রীয় পেট্রোলিয়াম রাষ্ট্র মন্ত্রী রমেশ্বর তেলি এক টুইট বার্তায় জানান, ১৫০টি ই-রিক্সা কর্ণাটক থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছে। তিনি লেখেন, অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, দক্ষিণ পশ্চিম রেলওয়ে কর্ণাটকের বিবাদী থেকে ১৫০টি ইলেকট্রিক রিক্সার প্রথম চালান প্রস্তুত হয়ে গেছে। ওই চালান ত্রিপুরার জিরানিয়া রেল স্টেশনে নামবে।


ত্রিপুরার পরিবহণ দফতরের মতে, ওই ই-রিক্সাগুলি বিরাট সংখ্যায় বর্তমান রিক্সার স্থান নিতে পারবে। তাতে, যাত্রীরা উপকৃত হবেন। দফতরের জনৈক আধিকারিকের কথায়, ওই রিক্সাগুলি প্রবেশ বান্ধব, খরচের দিক দিয়ে সাশ্রয়ী এবং পরিবেশ দূষণ রোধে দারুন উপযোগী। শুধু তাই নয়, ওই বাহনে শব্দ দূষণেরও সম্ভাবনা নেই। ফলে, গ্রামীন এবং নগর এলাকায় পরিবহণ ক্ষেত্রে দারুন কার্যকর হবে, বলেন তিনি।

Releated Posts

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কর্তৃক উদ্বোধন করা নেশামুক্ত যুব বিকশিত ভারত সংকল্প অভিযান এর ভার্চুয়াল সূচনা অনুষ্ঠানে অংশ নিলেন রাজ্যপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আজ সকালে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের কনফারেন্স হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বারা…

ByByReshmi Debnath Aug 2, 2026

ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাবার আত্মসাতের অভিযোগ, তিন রাঁধুনিকে  আটক করে বিক্ষোভ ছাত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি সংলগ্ন ড. বি.আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে ছাত্রীদের জন্য বরাদ্দ…

ByByReshmi Debnath Aug 2, 2026

সিপিআইএম ধর্মীয় বিভাজনের রাজনীতি করছে, অভিযোগ বিজেপির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট:  গত কয়েকদিন ধরে সিপিআইএমের একাংশ নেতৃত্ব বিতর্কিত মন্তব্যের মাধ্যমে ধর্মীয় অস্থিরতা তৈরির চেষ্টা…

ByByReshmi Debnath Aug 2, 2026

রাজনীতি থেকে সরে শিক্ষকতায় প্রত্যাবর্তন, এমবিবি স্কুলে যোগ দিলেন প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা

আগরতলা, ২ আগস্ট: সক্রিয় রাজনৈতিক জীবন থেকে সরে এসে আবারও শিক্ষকতার পেশায় ফিরলেন রাজ্যের প্রাক্তন সাংসদ রেবতী ত্রিপুরা।…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top