News Flash

  • Home
  • ত্রিপুরা
  • CPIM : প্রতাপগড় এবং আড়ালিয়ায় সিপিএমের বন্ধ কার্যালয় ফের খুলল
Image

CPIM : প্রতাপগড় এবং আড়ালিয়ায় সিপিএমের বন্ধ কার্যালয় ফের খুলল

আগরতলা, ১৬ ফেব্রুয়ারি : রাজধানী আগরতলা শহর সংলগ্ন প্রতাপগড় এবং আড়ালিয়ায় সিপিএমের দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা অফিসগুলি বুধবার পুনরায় খোলা হয়েছে। বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় আসার পর থেকেই এই দুটি অফিসসহ রাজ্যের বিভিন্ন জায়গায় বিরোধীদল সিপিআইএমের অফিস ভাঙচুর, অগ্নিসংযোগ এবং তালাবন্দি করে দেওয়া হয়েছিল। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে এবং রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি অনুকূলে আসছে তার উপর ভিত্তি করেই বিরোধীদল সিপিআইএম তাদের বন্ধ হয়ে থাকা অফিস গুলি পুনরায় খোলার উদ্যোগ গ্রহণ করেছে।


অফিস খোলার পর পুনরায় কোনভাবেই অপ্রীতিকর ঘটনা সংঘটিত না হয় সেজন্য দলের তরফ থেকে প্রশাসনের কাছে দাবি জানানো হয়েছে। বুধবার প্রতাপগড় সিপিআইএম অঞ্চল অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন করে পুনরায় খুলে দেওয়া হয়েছে। স্থানীয় নেতাকর্মীরা এই অফিসটি পুনরায় খুলেছেন বলে দলের তরফ থেকে জানানো হয়েছে।


এদিকে আড়ালিয়াতেও সিপিআইএমের দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা অফিসটি বুধবার খোলা হয়েছে। ওই অফিসটিও পরিষ্কার পরিচ্ছন্ন করে বুধবার থেকে নতুন আঙ্গিকে কাজ শুরু করেছেন সিপিএম কর্মীরা। প্রতাপগড় এবং আড়ালিয়া সিপিএমের দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে থাকা অফিস গুলি পুনরায় চালু হওয়ায় সংশ্লিষ্ট এলাকার বিরোধী দলের নেতাকর্মীদের মনোবল চাঙ্গা হতে শুরু করেছে।

Releated Posts

দুই মেধাবী ছেলের স্বপ্নপূরণে সংগ্রামী মায়ের আকুতি, মুখ্যমন্ত্রীর সহায়তা চাইলেন চড়িলামের রত্না দাস সেনগুপ্ত

আগরতলা, ১ জুলাই: জীবনের প্রতিকূলতাকে হার মানিয়ে দুই ছেলেকে উচ্চশিক্ষিত করার স্বপ্ন নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন সিপাহিজলা জেলার…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

মোহরছড়া হাটে বাজার শেড নির্মাণ নিয়ে জটিলতা, বর্তমান স্থানেই উন্নয়নের দাবি

তেলিয়ামুড়া, ১ জুলাই: তেলিয়ামুড়া মহকুমার ঐতিহ্যবাহী মোহরছড়া সাপ্তাহিক হাটে দীর্ঘদিনের অবকাঠামোগত সমস্যার সমাধানে আধুনিক বাজার শেড নির্মাণের উদ্যোগকে…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

শান্তিরবাজারে চুরি যাওয়া বাইক ২৪ ঘণ্টারও কম সময়ে উদ্ধার, তদন্তে পুলিশ

শান্তিরবাজার, ১ জুলাই: চুরি হওয়ার অল্প সময়ের মধ্যেই একটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়েছে শান্তিরবাজার থানার পুলিশ। ঘটনার…

ByByTaniya Chakraborty Jul 1, 2026

নন্দননগরের নাবালিকা নির্যাতনকাণ্ডে পূর্ব মহিলা থানায় ডেপুটেশন, দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি নারী সমিতির

আগরতলা, ১ জুলাই: নন্দননগরের এক নাবালিকাকে তিন দিন ধরে আটকে রেখে নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে বুধবার সারা ভারত…

ByByReshmi Debnath Jul 1, 2026
Scroll to Top