News Flash

  • Home
  • বিদেশ
  • Russia : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চায় ইউক্রেন
Image

Russia : আগামী ৪৮ ঘণ্টার মধ্যে রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চায় ইউক্রেন

কিয়েভ, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : চরম উত্তেজনায় পৌঁছেছে রাশিয়া ও ইউক্রেন পরিস্থিতি। যেকোনও মুহূর্তে ইউক্রেনে আগ্রাসন শুরু করতে পারে রাশিয়া-মার্কিন যুক্তরাষ্ট্র বারবার এমন সতর্কতা উচ্চারণ করে আসছে। এর মধ্যেই রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চায় ইউক্রেন। এমনকি আগামী ৪৮ ঘণ্টার মধ্যেই এই বৈঠকে বসার আগ্রহ প্রকাশ করেছে দেশটি।

ইউক্রেনের বিদেশমন্ত্রী দিমিত্রী কুলেবা জানিয়েছেন, সীমান্তে সৈন্য সমাবেশের ব্যাখ্যা চেয়ে রাশিয়াকে আনুষ্ঠানিক অনুরোধ জানানো হয়েছিল। কিন্তু দেশটি এই প্রশ্ন উপেক্ষা করেছে।

তিনি বলেন, “পরবর্তী পদক্ষেপ হচ্ছে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে আমরা রাশিয়ার সঙ্গে বৈঠকে বসতে চাই। এই বৈঠকে সীমান্তে কী পরিকল্পনায় সৈন্য সমাবেশ করা হয়েছে সে বিষয়টি রাশিয়াকে স্বচ্ছতার সঙ্গে ব্যাখ্যা করতে হবে। ”

তবে ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সেনা মোতায়েন করলেও দেশটিতে আগ্রাসন চালানোর পরিকল্পনার কথা বরাবরই অস্বীকার করে আসছে রাশিয়া।

Releated Posts

দিল্লিতে সফল ১৮তম ব্রিকস সম্মেলন, আন্তর্জাতিক সংবাদমাধ্যমে ভারতের কূটনৈতিক সাফল্যের প্রশংসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের সভাপতিত্বে নয়াদিল্লিতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলনের সাফল্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বিশেষ গুরুত্ব পেয়েছে।…

ByByNews Desk Sep 13, 2026

বহুমেরুকেন্দ্রিক বিশ্বের উত্থান অনিবার্য, রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে সংস্কার জরুরি: গুতেরেস

রাষ্ট্রসঙ্ঘ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ব্রিকস সম্মেলনে বহুমেরুকেন্দ্রিক বিশ্বের যে অনিবার্য উত্থান প্রতিফলিত হয়েছে, তার সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রসঙ্ঘের…

ByByNews Desk Sep 13, 2026

অর্থনৈতিক অংশীদারিত্বকে প্রকল্প ও বিনিয়োগে রূপ দিতে হবে ভারত-দক্ষিণ আফ্রিকাকে: রামাফোসা

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে অর্থনৈতিক সম্পর্ককে নতুন পর্যায়ে নিয়ে যাওয়ার আহ্বান জানালেন দক্ষিণ…

ByByNews Desk Sep 13, 2026

বাংলাদেশে সংবাদপত্রের দফতরে হিন্দু সাংবাদিকের মৃতদেহ উদ্ধার, তদন্ত নিয়ে প্রশ্ন তুলল আওয়ামী লীগ

ঢাকা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যেই বরিশাল জেলার একটি সংবাদপত্রের দফতর থেকে এক হিন্দু…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top