News Flash

  • Home
  • বিদেশ
  • Russia : ইউক্রেন সীমান্তে আরও সৈন্য পাঠাচ্ছে রাশিয়া
Image

Russia : ইউক্রেন সীমান্তে আরও সৈন্য পাঠাচ্ছে রাশিয়া

মস্কো, ১৫ ফেব্রুয়ারি (হি.স.) : ইউক্রেন সীমান্তে আরও কয়েক হাজার সৈন্য পাঠাচ্ছে রাশিয়া। মঙ্গলবার ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে। মনে করা কমপক্ষে ১৪টি রাশিয়ান ব্যাটালিয়ন ইউক্রেনের দিকে এগিয়ে যাচ্ছে। প্রতিটি ব্যাটালিয়নে প্রায় ৮০০ জন সৈন্য রয়েছেন। এর মাধ্যমে ১০০টি ব্যাটালিয়ন সীমান্তে আক্রমণ করতে সক্ষম বলে বিশ্বাস করা হচ্ছে। এর ফলে চলমান সংকট আরও বাড়ছে বলেই মনে করছে ব্রিটেন ।

এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন এ বিষয়ে সতর্ক করে বলেছিলেন, পরিস্থিতি খুব বিপজ্জনক হয়ে উঠেছে। ব্রিটিশ মন্ত্রীরা মনে করেন, রুশ প্রেসিডেন্ট এখনও ইউক্রেনে হামলা চালানোর সিদ্ধান্ত নেননি।তবে ইউক্রেন সীমান্তে দেড় লাখের বেশি সৈন্য জড়ো করার বিষয়টি নিয়ে জরুরি বৈঠকে সভাপতিত্ব করার জন্য মঙ্গলবার কুমব্রিয়া ভ্রমণ সংক্ষিপ্ত করতে হয়েছিল বরিস জনসনকে। এর আগে সোমবার রাতে প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেন তিনি। ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের মতে, তারা ঐক্যের গুরুত্বের ওপর জোর দিয়েছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পিছু হটার জন্য এখনও সময় আছে।

Releated Posts

অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের টার্গেট করছে আইএসআই, সতর্ক করল আইবি

নয়াদিল্লি, ১৫ জুন (আইএএনএস): ভারতে অবৈধভাবে প্রবেশ করা বাংলাদেশি নাগরিকদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া জোরদার হওয়ার পর তাদের…

ByByNews Desk Jun 15, 2026

ভারত-নরওয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক ও বৈশ্বিক অগ্রাধিকার নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১৫ জুন: ভারত ও নরওয়ে সোমবার পরিবর্তিত বৈশ্বিক অগ্রাধিকার এবং দুই দেশের বহুমুখী দ্বিপাক্ষিক সম্পর্ক আরও শক্তিশালী…

ByByNews Desk Jun 15, 2026

ব্রাতিস্লাভায় স্লোভাক প্রধানমন্ত্রী ফিকোর সঙ্গে বৈঠক মোদির, দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা

ব্রাতিস্লাভা, ১৫ জুন (আইএএনএস): স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভায় সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকো দ্বিপাক্ষিক সম্পর্ক…

ByByNews Desk Jun 15, 2026

গ্যাস সংকটে পেশোয়ারে এলপিজির দাম আকাশছোঁয়া, চরম ভোগান্তিতে সাধারণ মানুষ

ইসলামাবাদ, ১৫ জুন (আইএএনএস): প্রাকৃতিক গ্যাসের ঘাটতির জেরে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের পেশোয়ার শহরে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি)-র…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top