News Flash

  • Home
  • বিদেশ
  • গড়তে পারেননি দেশ, সরাসরি নিজের ব্যর্থতা স্বীকার পাক প্রধানমন্ত্রীর
Image

গড়তে পারেননি দেশ, সরাসরি নিজের ব্যর্থতা স্বীকার পাক প্রধানমন্ত্রীর

ইসলামাবাদ, ১৪ ফেব্রুয়ারি (হি.স.) : দেশবাসীর সামনে নিজের ব্যর্থতার কথা স্বীকার করে নিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ঋণজর্জরিত পাকিস্তানের বৈপ্লবিক পরিবর্তনের আশ্বাস দিয়ে ক্ষমতায় এসেছিল প্রাক্তন ক্রিকেট তারকার দল পিটিআই। কিন্তু চার বছর হতে না হতেই তাঁর নিজমুখে ব্যর্থতার কথা স্বীকার করে নিলেন ইমরান । আর এর জন্য পাকিস্তানের ‘সিস্টেম’কেই দোষারোপ করলেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে ইমরান বলেন, “ক্ষমতায় এসে শুরুতেই আমি দেশে বৈপ্লবিক পরিবর্তন করতে চেয়েছিলাম। কিন্তু পরে বুঝতে পারি, আমলাতন্ত্র সেই বৈপ্লবিক পরিবর্তনের ধাক্কা নিতে পারছে না।” তাঁর দাবি, সরকার ও দেশের ভাল কিসে হয় তার মধ্যে কোনও সংযোগ নেই। পাক মন্ত্রীরা ভাবেন না কীভাবে দেশে দারিদ্র দূরীকরণ করা যায়। রফতানি বাড়িয়ে আর্থিক উন্নতি করা যায়।

সূত্রের খবর, পাকিস্তান ডেমোক্র্যাটিক মুভমেন্ট শীঘ্রই পাক সংসদে ইমরান খানের সরকারের উপর অনাস্থা প্রস্তাব আনবে। ইমরানের বিরুদ্ধে বর্তমানে সবচেয়ে বড় অভিযোগ হল, প্রতিশ্রুতি পালন না করা। দুর্নীতি রোধ ও থমকে যাওয়া আমলাতন্ত্রে জোয়ার আনার প্রতিশ্রুতি দিয়ে নয়া পাকিস্তানের যে স্বপ্ন দেখিয়েছিলেন তিনি, তা পূরণ করতে পারেনি তাঁর দল। তেল ও বিদ্যুতের লাগামছাড়া দামেও অতিষ্ঠ পাকিস্তানিরা। মুদ্রাস্ফীতিতেও লাগাম পরাতে পারেনি সরকার। উলটে বেড়েই চলেছে আন্তর্জাতিক স্তরে ঋণের বোঝা। করুণ অর্থনীতি আরও বেহাল হয়েছে বলে অভিযোগ বিরোধী দল পিপিপি-র।

Releated Posts

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026

ফ্লাইদুবাই বিমান ঘটনায় তদন্ত শুরু সংযুক্ত আরব আমিরশাহির, খতিয়ে দেখা হবে জঙ্গি যোগের সম্ভাবনাও

আবুধাবি, ১ অক্টোবর (আইএএনএস): ফ্লাইদুবাইয়ের এফজেড১০৭৩ বিমানে ঘটে যাওয়া ঘটনার তদন্তের জন্য একটি বিশেষ তদন্তকারী দল গঠনের নির্দেশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top