News Flash

  • Home
  • মুখ্য খবর
  • Sudip Roy Barman : এরাজ্য থেকে হিরা তুলে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ সুদীপ বর্মণের
Image

Sudip Roy Barman : এরাজ্য থেকে হিরা তুলে নিয়ে যাওয়ার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ সুদীপ বর্মণের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ কংগ্রেস দলে যোগ দিয়ে বিজেপি ত্যাগী সুদীপ রায় বর্মণ প্রথম সাংবাদিক সম্মেলনেই রাজ্য সরকারের বিরুদ্ধে রীতিমতো তোপ দাগালেন৷ দুর্নীতি, লুটপাট থেকে শুরু করে মিথ্যা তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার বিষয়গুলিকে প্রাধান্য দিয়েছেন সুদীপ বর্মণ৷ শুধু তাই নয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্যেও তিনি বার্তা দিয়েছেন এরাজ্য থেকে হিরা তুলে নিয়ে যাওয়ার জন্য৷ যে হিরা প্রধানমন্ত্রী দিয়েছেন ত্রিপুরাবাসীকে সেটা নাকি হিরা নয় কাঁচের টুকরো৷


রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে দলের দায়িত্বপ্রাপ্ত এআইসিরি নেতৃত্ব অজয় কুমারের উপস্থিতিতে সুদীপ রায় বর্মন সহ পিসিসি সভাপতি বীরজিৎ সিনহা এবং অন্যান্য কংগ্রেস নেতৃত্ব বক্তব্য রাখেন সাংবাদিক সম্মেলনে৷


সুদীপ রায় বর্মন সাংবাদিক সম্মেলনে বলেন,  আমি মোদিজির কাছে একটি আবেদন করতে চাই৷ মোদিজি ২০১৮ নির্বাচনের পূর্বে  ত্রিপুরাবাসীকে ভরসা দিয়েছিলেন যে,  ত্রিপুরাবাসীকে হিরা দিয়ে যাবেন৷ হিরা দিয়ে আপনি ত্রিপুরার জনগণকে ধোকা দিয়েছেন৷ এটা হিরা নয় এটা কাঁচের টুকরো৷ ত্রিপুরার মানুষ বিভ্রান্ত হয়ে গিয়েছেন৷ এখানে লুটপাট চলছে৷ দুর্নীতি চলছে৷ সুদীপ বাবু বলেন, মোদির কাছে হাতজোরে আবেদন করছি, আপনার দৃষ্টিতে যে হিরা সেটাকে এখান থেকে তুলে নিয়ে যান৷ ত্রিপুরাবাসীকে এই হিরা থেকে মুক্তি দিন৷ এটা হিরা নয় কাঁচের টুকরো৷ এটা প্রতিটি মানুষকে কষ্ট দিচ্ছে, আঘাত দিচ্ছে৷ লুটপাটের মাত্রা এমন যায়গায় গিয়ে পৌঁছেছে মাতা ত্রিপুরেশ্বরী মন্দিরকেও ছাড়া হচ্ছে না৷ তাই নকলি হিরাকে দ্রুত এখান থেকে নিয়ে যান৷ অন্য কোথাও শুভা পেলে সেখানে রেখে দিন৷


সুদীপবাবু আরও বলেন, কংগ্রেস আজ উন্নততর কংগ্রেসে রূপ নিয়েছে৷ মানুষের জন্য কিছু করার মানসিকতা তৈরী হয়েছে৷ মানুষ ভুল থেকে শিক্ষা নেয়৷ আমরা ভুল থেকে শিক্ষা নিয়ে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছি কংগ্রেসের জন্য হয়ে রাজ্যবাসীর জন্য কাজ করবে৷ এটাই এমন দল যে জনগণকে প্রধান্য দেয়৷ দেশের যে সম্পদ তা কংগ্রেসের তৈরী করা৷ বিজেপি আইপিএফটি জোট সরকার ক্ষমতায় এসে এই রাজ্যে একটা নতুন প্রকল্প করেছে দেখাতে পারবে না৷ নেই নতুন কলেজ, হাসপাতাল, সুকল৷ পুরনো কাজ সম্পন্ন করে রং লাগানো হচ্ছে৷ মানুষকে বোকা বানানো হচ্ছে৷


বিজেপি জোট সরকার সংখ্যালঘু হয়ে যাবে কি না এনিয়ে রাজ্যে বর্তমানে একটি রাজনৈতিক হিসেব নিকেশ চলছে৷ এই বিষয়ে সুদীপ বর্মণ বলেন,  দলত্যাগ এবং বিধায়ক পদে ইস্তফা পত্র দাখিল করে বিধানসভার বারান্দায় দাঁড়িয়ে বলেছিলাম সরকার সংখ্যালঘু হয়ে যাবে৷ কেউ যদি আমাদের দলে যোগদান করে তাহলে তাঁদের স্বাগত৷ একটি মহল থেকে আতঙ্কিত হয়ে মানুষের কাছে ভুল বার্তা দেয়ার চেষ্টা হচ্ছে৷


সর্বশিক্ষা শিক্ষকদের প্রসঙ্গে সুদীপ বর্মণ বলেন, অদ্ভুত একটি সরকার৷ হাইকোর্টের অর্ডারকেও মান্যতা দেয় না৷ আদালতের রায় সর্বশিক্ষা অভিযানে শিক্ষকদের পক্ষে গেছে রায়৷ তাদেরকে নিয়মিত করলেই হয়ে যায়৷ শিক্ষামন্ত্রী রতন নাথের কটাক্ষ করে সুদীপ বর্মণ বলেন, যেই শিক্ষামন্ত্রী এনজিওর হাতে তুলে দিয়েছেন সুকলগুলিকে সেই শিক্ষামন্ত্রী বলছেন সাংঘাতিক উন্নয়ন করে ফেলেছে৷ ব্যক্তিগত কি কি উন্নয়ন হয়েছে তা আমরা জানি৷ মানুষের স্বার্থ বিরোধী যে দল সেই দলা করা থেকে মরা ভাল৷ এসএসএ নিয়ে হাইকোর্টের রায় মেনে শিক্ষকদের নিয়মিতকরণ করার দাবী জানান সুদীপ বর্মন৷


মুখ্যমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী বিপ্লব দেবের নাম উল্লেখ না করে সুদীপবাবু বলেন, মানুষের ব্যথাটা কোন জায়গায় সেটা অনুভব করা উচিৎ৷ হকারদের কথা না ভেবে ব্যবসায়ীদের দোকানে ড্রজার চালানো হয়েছে৷ এ কি ধরনের রাজা যেই রাজা তাঁর রাজত্বে যারা বসবাস করছে তাদের সুখ দুঃখের কথা ভাববেন না৷ এ কোন রাজা, মানুষ যখন মারা যায় তখন আমরা দেখি রাজাকে বাঁধা কপি ক্ষেতে, শশা ক্ষেতে, তরমুজ ক্ষেতে৷ এর জন্য মানুষ ভোট দিয়েছিল প্রশ্ণ তুলেন সুদীপবাবু৷


সুদীপ বর্মণ আরও বলেন, প্রায়শই শোনা যায় রাজ্যের মানুষের গড় আয়বেড়ে গেছে৷ যখন কাজ নেই, খাদ্য নেই তখন বলছে মানুষের গড় আয় বেড়ে গেছে৷ মূলত দুর্নীতিবাজ, লুটপাটকারীদের সম্পদের পরিমাণ বেড়েছে৷ তাদের হিসাবের ভিত্তিতে মানুষের গড় আয় বৃদ্ধির উল্লেখ করা হচ্ছে৷ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে৷ যেখানে রাজ্যের সিংহভাগ মানুষ এখনও দারিদ্র্য সীমার নীচে বসবাস করছেন৷ সুদীপ বর্মণ হুঙ্কার দিয়েছেন আগামীদিনে ধীরে ধীরে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের অনিয়ম এবং দুর্নীতি জনসমক্ষে তুলে ধরবেন৷

Releated Posts

প্রয়াত প্রাক্তন বিধায়ক তাপস দে

আগরতলা, ১২ সেপ্টেম্বর: প্রয়াত হলেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক, বর্ষীয়ান রাজনীতিবিদ ও বিশিষ্ট সমাজসেবী তাপস দে। শুক্রবার রাত ১টা…

ByByTaniya Chakraborty Sep 12, 2026

বর্তমানে রাজ্যে রক্তদান কর্মসূচি আমাদের সংস্কৃতিতে পরিণত হয়েছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ সেপ্টেম্বর:স্বেচ্ছা রক্তদান হল মানবিকতার অন্যতম নিদর্শন। রাজ্যে স্বেচ্ছা রক্তদান আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে তরুণ…

ByByReshmi Debnath Sep 11, 2026

শিক্ষক নিয়োগে ত্রিপুরা হাইকোর্টের কড়া নির্দেশ, দ্রুত পূরণ করতে হবে ১,১১৬ পিজি ও ২,১৯৩ গ্র্যাজুয়েট টিচার পদ

আগরতলা, ১১ সেপ্টেম্বর: রাজ্যের সরকারি স্কুলগুলিতে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিয়ে কড়া অবস্থান নিল ত্রিপুরা হাইকোর্ট। স্বতঃপ্রণোদিত জনস্বার্থ মামলার শুনানিতে…

ByByReshmi Debnath Sep 11, 2026

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026
Scroll to Top