News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Injured : কৈলাসহরে দুই ম্যাজিক গাড়ির সংঘর্ষে গুরুতর আহত বৃদ্ধ
Image

Injured : কৈলাসহরে দুই ম্যাজিক গাড়ির সংঘর্ষে গুরুতর আহত বৃদ্ধ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ ঊনকোটি জেলার কৈলাসহর এর হীরাছড়ায় দুটি ম্যাজিক গাড়ির সংঘর্ষে এক বৃদ্ধ গুরুতরভাবে আহত হয়েছেন৷ ওই বৃদ্ধের নাম মাহমুদ আলী তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে৷

ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে হীরার ছড়াতে দুটি মালবাহী ম্যাজিক গাড়ির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে স্থানীয় লোকজন পুলিশ এবং দমকল বাহিনীকে খবর দেন৷ খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে আহত মাহমুদ আলীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়৷ ঘটনার পর গাড়ি চালকরা সেখান থেকে পালিয়ে যায় বলে পুলিশ জানিয়েছে৷ এ ব্যাপারে মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ পুলিশকে গাড়ি দ্রুতবেগে চলছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷ সে কারণেই ভয়াবহ দুর্ঘটনাটি ঘটেছে৷

Releated Posts

বিদ্যুৎ ও রাস্তার বেহাল অবস্থা নিয়ে ক্ষোভ, অভিযোগ জোলাইবাড়ির মধুলা সর্দার পাড়ার বাসিন্দাদের

জোলাইবাড়ি, বুধবারঃ দক্ষিণ ত্রিপুরা জেলার জোলাইবাড়ি বিধানসভা এলাকার মুহুরীপুর আর এফ-এর মধুলা সর্দার পাড়ায় বিদ্যুৎ পরিষেবা ও রাস্তার…

ByByReshmi Debnath Apr 29, 2026

ঝড়ে বিধ্বস্ত বিদ্যুৎ পরিকাঠামো, দুর্যোগেও ময়দানে নিগম কর্মীরা, তদারকিতে স্বয়ং মন্ত্রী রতন লাল নাথ

আগরতলা, ২৯ এপ্রিল : প্রকৃতির নির্মম আঘাতে বিপর্যস্ত গোটা রাজ্য। গত দুদিনের প্রবল ঝড় ও ভারী বৃষ্টিতে শুধু…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

সরকারি হাসপাতালের প্রবেশপথে বেসরকারি সংস্থার বিজ্ঞাপন, প্রশ্নের মুখে কর্তৃপক্ষ

ধর্মনগর, ২৯ এপ্রিল: ধর্মনগর জেলা হাসপাতালের প্রবেশপথে বেসরকারি স্বাস্থ্য সংস্থা ‘ঊনকোটি হসপিটাল’-এর বিজ্ঞাপন ব্যানার ঘিরে বুধবার চাঞ্চল্যের সৃষ্টি…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

জাতীয় সড়কের উপর ঝুলছে হাইভোল্টেজ তার, বিপজ্জনক অবস্থায় বিদ্যুতের খুঁটি, অল্পেতে রক্ষা ব্যবসায়ী

আগরতলা, ২৯ এপ্রিল ; বিশ্রামগঞ্জের পুষ্করবাড়ী জাতীয় সড়কের পাশে সৎসঙ্গ আশ্রম সংলগ্ন এলাকায় চরম বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top