News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Fire : বড়কাঁঠাল সুকলে অগ্ণিকান্ডে ব্যাপক ক্ষতি তিনটি কক্ষের
Image

Fire : বড়কাঁঠাল সুকলে অগ্ণিকান্ডে ব্যাপক ক্ষতি তিনটি কক্ষের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ রবিবার ভোর রাতে বড়কাঁঠাল দ্বাদশ শ্রেণী বিদ্যালয় অগ্ণিকাণ্ডের ঘটনা ঘটে৷ পথচারীরা সুকল ঘর থেকে ধোঁয়া বের হতে দেখে এগিয়ে যান৷ সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় দমকল বাহিনীকে খবর পেয়ে দমকল বাহিনীর জওয়ানরা ঘটনাস্থলে ছুটে গিয়ে স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন নেভানোর চেষ্টা করে৷ এর মধ্যেই আগুনে তিনটি কক্ষ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ তবে দমকল বাহিনী এবং স্থানীয় মানুষের তৎপরতার ফলে অন্যান্য অগ্ণিকান্ডের হাত থেকে রক্ষা করা সম্ভব হয়েছে৷

প্রাথমিক তদন্তে জানা গেছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্ণিকাণ্ডের সূত্রপাত৷ ঘটনার খবর পেয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা সুকলে আসেন৷ শিক্ষকরা জানিয়েছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষসহ মোট তিনটি কক্ষ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে৷ অগ্ণিকাণ্ডের ফলে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও বিদ্যালয় এর তরফ থেকে জানানো হয়েছে৷ তবে বিষয়টি জনগণের নজর না আসলে বিদ্যালয়ের সবগুলি কক্ষই অগ্ণিকাণ্ডের সম্পূর্ণ ভাবে প্রস্তুত হয়ে যেত বলে স্থানীয় জনগণ জানিয়েছেন৷ এর পেছনে অন্য কোন রহস্য আত্মগোপন করে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল বাহিনী৷

Releated Posts

এনসিসি ক্যাডেটদের জন্য বিশেষ প্রশিক্ষণ কর্মসূচি আয়োজন করল আসাম রাইফেলস

আগরতলা, ২৫ জুন: তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত ও দক্ষ করে তোলার লক্ষ্যে আগরতলা ব্যাটালিয়ন অব আসাম রাইফেলস আজ আগরতলা…

ByByTaniya Chakraborty Jun 25, 2026

সরকারি সিল-স্বাক্ষর জালিয়াতির অভিযোগে বুক কিপারের বিরুদ্ধে থানায় মামলা

তেলিয়ামুড়া, ২৫ জুন: আর্থিক অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে আলোচিত মহারানীপুর কাণ্ডে নতুন মোড় এসেছে। এবার সরকারি সিল ও…

ByByTaniya Chakraborty Jun 25, 2026

উন্নয়নের দাবির মাঝেই মৃত্যুফাঁদে পদ্মবিলের সেতু, ঝুঁকি নিয়ে স্কুলে যাচ্ছে দুই শতাধিক পড়ুয়া

আগরতলা, ২৫ জুন: সরকারের উন্নয়নের দাবির বিপরীতে উত্তর ত্রিপুরার পানিসাগর বিধানসভার অন্তর্গত উত্তর পদ্মবিল ও দক্ষিণ পদ্মবিল গ্রাম…

ByByTaniya Chakraborty Jun 25, 2026

দারিদ্র্যকে হার মানিয়ে উচ্চ মাধ্যমিকে রাজ্যে অষ্টম রাহুল, শিক্ষক হওয়ার স্বপ্নপূরণে মুখ্যমন্ত্রীর সহায়তা কামনা

আগরতলা, ২৫ জুন : চরম আর্থিক অনটন ও প্রতিকূলতার মধ্যেও অদম্য ইচ্ছাশক্তি এবং কঠোর পরিশ্রমের জোরে এবারের উচ্চ…

ByByTaniya Chakraborty Jun 25, 2026
Scroll to Top