News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : জুয়ার সরঞ্জামসহ দুই ব্যক্তি আটক বর্ডার গোলচক্কর বাজারে
Image

Arrested : জুয়ার সরঞ্জামসহ দুই ব্যক্তি আটক বর্ডার গোলচক্কর বাজারে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ ফেব্রুয়ারী৷৷ রাজধানী আগরতলা শহর এলাকার বর্ডার গোলচক্কর বাজার থেকে জুয়া খেলার বিভিন্ন সামগ্রী সহ দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ৷ তাদের হেফাজত থেকে বেশ কিছু টাকাও উদ্ধার হয়েছে৷ ঘটনার বিবরণ দিয়ে পুলিশ জানিয়েছে বর্ডার গোলচক্কর বাজারে বেশ কিছুদিন ধরে অবৈধভাবে জুয়া খেলার আসর বসছে বলে পুলিশের কাছে খবর আসে৷

সেই খবরের ভিত্তিতে পুলিশ বর্ডার গোলচক্কর বাজারে হানা দেয়৷ হানা দিয়ে যথারীতি জুয়ার আসর দেখতে পেয়ে তাদেরকে ঘেরাও করে আটক করার চেষ্টা করা হয়৷ এর মধ্যে বেশ কয়েকজন পালিয়ে যেতে সক্ষম হয়৷ তবে দুজনকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে বলে পুলিশ জানিয়েছে৷ আটক সুজিত দাস এবং শাহিন ইসলাম৷ তাদের কাছ থেকে তীর জুয়া খেলার নোটবুক সহ নগদ টাকা পয়সা উদ্ধার হয়েছে৷ যারা পালিয়ে গেছে তাদের নামধাম উদ্ধার করে তাদেরকে জালে তোলার জন্য পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে৷ উল্লেখ্য রাজধানী আগরতলা শহর এলাকার বিভিন্ন বাজার ও অলিগলিতে নানা কায়দায় জুয়া খেলার তৎপরতা বৃদ্ধি পেয়েছে৷ এইসব জুয়ার আসরে বসে বহু মানুষ তাদের সর্বস্ব হারাচ্ছে এবং তাদের পরিবার অসহায় হয়ে পড়ছে৷ জুয়া খেলার বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য স্থানীয় জনগণের তরফ থেকে দাবি উঠেছে৷ পুলিশ জানিয়েছে আটক দুজনের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে৷এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে৷

Releated Posts

গোকুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা, প্রাণ গেল ২৮ বছরের যুবক রাজদীপ দত্তের

উদয়পুর, ২ জুলাই: গোমতী জেলার গোকুলপুর বাজার সংলগ্ন জাতীয় সড়কে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৮ বছর বয়সি…

ByByReshmi Debnath Jul 2, 2026

ধর্মনগরে জমি-বিবাদের হামলা মামলায় দুই অভিযুক্তের ৩ বছরের সশ্রম কারাদণ্ড

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২ জুলাই:  উত্তর ত্রিপুরার ধর্মনগরে জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘটিত প্রাণঘাতী হামলার বহুল আলোচিত মামলায়…

ByByReshmi Debnath Jul 2, 2026

খোয়াইয়ে নিহত বিদ্যুৎ শ্রমিকের বাড়িতে কংগ্রেস প্রতিনিধি দল, ক্ষতিপূরণ ও চাকরির দাবি

আগরতলা, ২ জুলাই: খোয়াই জেলার পহড়মুড়া কপালীপাড়ায় কর্মরত অবস্থায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত দৈনিক মজুরির শ্রমিকের পরিবারের সঙ্গে দেখা…

ByByTaniya Chakraborty Jul 2, 2026

সোনামুড়ায় সড়ক ও পানীয় জলের দাবিতে পথ অবরোধ, ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী

আগরতলা, ২ জুলাই: দীর্ঘদিনের সড়ক ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে বৃহস্পতিবার সোনামুড়া নগর পঞ্চায়েতের ১২ নম্বর ওয়ার্ডের…

ByByTaniya Chakraborty Jul 2, 2026
Scroll to Top