News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • J P Nadda: শুধুমাত্র একটি সুযোগ দিন বিজেপিকে, পঞ্জাবে ভোট-প্রচারে আহ্বান নাড্ডার
Image

J P Nadda: শুধুমাত্র একটি সুযোগ দিন বিজেপিকে, পঞ্জাবে ভোট-প্রচারে আহ্বান নাড্ডার

বালাচুর (পঞ্জাব), ১২ ফেব্রুয়ারি (হি.স.): বিজেপিকে শুধুমাত্র একটি সুযোগ দিন। পঞ্জাবের বালাচুরে ভোট-প্রচারে বললেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা। শনিবার নির্বাচন জনসভা থেকে পঞ্জাবের জনগণের উদ্দেশে নাড্ডা বলেছেন, “আমাদের একটি সুযোগ দিন, আমরা হরিয়ানা, গুজরাট এবং উত্তর প্রদেশে যেভাবে কাজ করেছি পঞ্জাবে একইভাবে কাজ করব। আমরা যদি সন্ত্রাসবাদের বিরুদ্ধে জিরো-টলারেন্স চাই, তাহলে আমাদের পঞ্জাবে পদ্ম ফোটাতেই হবে। বিজেপি একটি পরীক্ষিত দল। ‘নরেন্দ্র মোদী’ নামটি ‘উন্নয়ন’-এর প্রতিশব্দ।”

বালাচুরের জনসভা থেকে নাড্ডা আরও বলেছেন, “২০১৪ সালে পঞ্জাবে ১৮ লক্ষ স্কলারশিপ ছিল। প্রধানমন্ত্রী মোদী তা বাড়িয়ে ৩১ লক্ষ করেছেন। পঞ্জাবে প্রায় ১,৫৭১টি নতুন স্কুল তৈরি করা হয়েছে, ৬টি নবোদয় বিদ্যালয় ২০১৪ সালের পরে খোলা হয়েছিল। মোট ১৪টি ক্রীড়া কেন্দ্রও নির্মিত হয়েছে।” নাড্ডা আরও বলেছেন, “পঞ্জাব বীরদের ভূমি, ধর্মীয় গুরুদের ভূমি, পবিত্র মানুষদের ভূমি। দেশ স্বাধীন হওয়ার পর থেকে পঞ্জাবের বীর সেনারা দেশের নিরাপত্তার জন্য উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করেছেন। এটা শহীদ ভগৎ সিংজির ভূমি। এমন ভূমিকে প্রণাম জানাই।” নাড্ডা বলেছেন, “পঞ্জাবের অনেকেই নিজেদের কৃষক নেতা বলেন। কিন্তু আপনারাই বলুন, ভারতে কী এমন প্রধানমন্ত্রী হয়েছে, যিনি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির অধীনে ১.৮০ লক্ষ কোটি টাকা ১০ কিস্তিতে প্রদান করেছেন। মোদীজি কৃষকদের কাছে অর্থ পৌঁছে দেওয়ার কাজ করেছেন।”

Releated Posts

জি৭ সম্মেলনে সংযোগ ও বাণিজ্য ত্বরান্বিত করতে ‘ইমপ্যাক্ট’ উদ্যোগের প্রস্তাব মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): পশ্চিম এশিয়ার সংকটের ফলে জ্বালানি, সার এবং খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন সৃষ্টি…

ByByNews Desk Jun 17, 2026

জি৭ শীর্ষ সম্মেলনে কর্ম-অধিবেশনে যোগ, বিশ্বনেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রী মোদির

এভিয়াঁ (ফ্রান্স), ১৭ জুন (আইএএনএস): ফ্রান্সের এভিয়াঁ শহরে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে বুধবার বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ শুরু করেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top