News Flash

  • Home
  • দিনের খবর
  • Rahul Gandhi: প্রকৃত ইস্যু থেকে গোয়ার জনগণকে বিভ্রান্ত করছেন প্রধানমন্ত্রী : রাহুল গান্ধী
Image

Rahul Gandhi: প্রকৃত ইস্যু থেকে গোয়ার জনগণকে বিভ্রান্ত করছেন প্রধানমন্ত্রী : রাহুল গান্ধী

পানাজি, ১১ ফেব্রুয়ারি (হি.স.): পরিবেশ ও কর্মসংস্থানের মতো প্রকৃত ইস্যু থেকে গোয়ার জনগণের মনোযোগ বিভ্রান্ত করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গুরুতর অভিযোগ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। পণ্ডিত জওহরলাল নেহেরু চাইলে ১৯৪৭ সালে ভারত স্বাধীনতা লাভের পর “ঘন্টার মধ্যেই” গোয়াকে মুক্ত করা যেত, প্রধানমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে শুক্রবার মারগাঁওতে সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, প্রধানমন্ত্রী বুঝতে পারছেন না সেই সময়ের পরিস্থিতি এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কী ঘটছিল।

রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, “পরিবেশ এবং কর্মসংস্থানের মতো বাস্তব সমস্যাগুলি থেকে মানুষের দৃষ্টি বিভ্রান্ত করতেই তিনি গোয়া আসছেন।” এদিন হিজাব বিবাদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর এড়িয়ে গিয়েছেন রাহুল গান্ধী। তিনি বলেন, আমি এমন কোনও মন্তব্য করব না যা গোয়ার জনগণকে বিভ্রান্ত করে। আমার লক্ষ্য হল গোয়ার জনগণের জন্য যা গুরুত্বপূর্ণ সেদিকে মনোনিবেশ করা।”

Releated Posts

বিহারে নির্মীয়মাণ সেতুর লঞ্চার ভেঙে বড় দুর্ঘটনা, লোহার কাঠামোর নিচে শ্রমিক

পাটনা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারের বৈশালী জেলায় বৃহস্পতিবার সকালে নির্মীয়মাণ সেতুর কাজে ব্যবহৃত একটি লঞ্চার ভেঙে পড়ে বড়সড়…

ByByNews Desk Sep 10, 2026

‘জীবন যতদিন, ততদিন মানুষের সেবা করতে চাই’: হাসপাতাল থেকে ছাড়া পেলেন আন্না হাজারে

মুম্বই, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): মূত্রনালির সংক্রমণের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার ১০ দিন পর বৃহস্পতিবার বোম্বে হাসপাতাল থেকে…

ByByNews Desk Sep 10, 2026

বাংলা পাঠ্যক্রমে বিদেশি শব্দ বাদ দেওয়ার উদ্যোগ, শুরু পর্যালোচনা

কলকাতা, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাথমিক থেকে দশম শ্রেণি পর্যন্ত বাংলা ভাষার পাঠ্যক্রমে আগের তৃণমূল কংগ্রেস সরকারের আমলে…

ByByNews Desk Sep 10, 2026

দুই মাসের মধ্যে জেপিএসসি চেয়ারম্যান ও সদস্য নিয়োগ শেষের নির্দেশ ঝাড়খণ্ড হাইকোর্টের

রাঁচি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি)-এর চেয়ারম্যান ও সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আগামী দুই মাসের মধ্যে…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top