News Flash

  • Home
  • প্রধান খবর
  • দিল্লি জল বোর্ডের ৭০০ চুক্তিভিত্তিক কর্মী হলেন স্থায়ী, শংসাপত্র হস্তান্তর কেজরিওয়ালের
Image

দিল্লি জল বোর্ডের ৭০০ চুক্তিভিত্তিক কর্মী হলেন স্থায়ী, শংসাপত্র হস্তান্তর কেজরিওয়ালের

নয়াদিল্লি, ৯ ফেব্রুয়ারি (হি.স.): দিল্লি জল বোর্ডের ৭০০ জন চুক্তিভিত্তিক কর্মীকে স্থায়ী নিয়োগের শংসাপত্র তুলে দিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। বুধবার সকালে দিল্লি সচিবালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে দিল্লি জল বোর্ডের ৭০০ জন চুক্তিভিত্তিক কর্মীর হাতে স্থায়ী নিয়োগ (পার্মানেন্ট সার্ভিস)-এর শংসাপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল।

এদিন নিজের বক্তৃতায় মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বলেছেন, “আমাকে বলা হয়েছে, দিল্লি সরকারে এই প্রথমবার এত বড় সংখ্যক চুক্তিভিত্তিক কর্মীদের একসঙ্গে স্থায়ী করা হচ্ছে।” কেজরিওয়াল আরও বলেছেন, “আজ ৭০০ জন চুক্তিভিত্তিক দিল্লি জল বোর্ডের কর্মীকে পার্মানেন্ট সার্ভিসের সার্টিফিকেট তুলে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় হস্তক্ষেপ ছাড়াই দিল্লি জল বোর্ড স্বায়ত্তশাসিত। আমরা দিল্লির সরকারি কর্মচারীদের জন্যও এমনটা চেয়েছিলাম, কিন্তু কেন্দ্রেরও ক্ষমতা আছে; আমরা আমাদের যথাসাধ্য চেষ্টা করব।”

Releated Posts

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026

উন্নত প্রযুক্তি বিকাশে তরুণ প্রতিভাদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের জনসংখ্যাগত সুবিধাকে কৌশলগত শক্তি হিসেবে তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার দেশের বিপুল…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন্ডাক্টরে আত্মনির্ভরতার পথে ভারতের বড় পদক্ষেপ, ‘সেমিকন ২.০’-তে ১.২৭ লক্ষ কোটি টাকার বরাদ্দ

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর ক্ষেত্রে আত্মনির্ভরতার লক্ষ্যে বড় পদক্ষেপের পথে এগোচ্ছে ভারত। ২০২১ সালে দেশে কোনও বাণিজ্যিক…

ByByNews Desk Sep 17, 2026

সেমিকন ইন্ডিয়া ২০২৬: সেমিকন্ডাক্টর, ফিনটেক ও লজিস্টিকসে ভারতের অগ্রগতির কথা তুলে ধরলেন প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): সেমিকন্ডাক্টর, ফিনটেক এবং লজিস্টিকস-সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের অগ্রগতি দেশের অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি আন্তর্জাতিক স্তরে…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top