News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • Indian Army : উদ্ধার অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় তুষারধসে আবদ্ধ ভারতীয় সেনার সাত জওয়ানের মৃতদেহ
Image

Indian Army : উদ্ধার অরুণাচল প্রদেশের আন্তর্জাতিক সীমান্ত এলাকায় তুষারধসে আবদ্ধ ভারতীয় সেনার সাত জওয়ানের মৃতদেহ

ইটানগর, ৮ ফেব্রুয়ারি (হি.স.) : উদ্ধার হয়েছে অরুণাচল প্রদেশের ভারত-চিন আন্তর্জাতিক সীমান্তবর্তী তাওয়াং ও পশ্চিম কামেং জেলার মধ্যবর্তী পাহাড়ি রাস্তায় তুষারধসে আবদ্ধ ভারতীয় সেনাবাহিনীর সাত জওয়ানের দেহ। জানানো হয়েছে সরকারিভাবে।

অসমের তেজপুরে অবস্থিত ভারতীয় সেনাবাহিনীর ফোর কোর্পস হেডকোয়ার্টারের জনসংযোগ আধিকারিক লেফটেন্যান্ট কর্নেল হর্ষবর্ধন পাণ্ডে আজ মঙ্গলবার বিবৃতি জারি করে এই দুঃসংবাদ দিয়ে জানান, ইতিমধ্যে উদ্ধার অভিযান সম্পন্ন হয়ে গেছে। গত ৬ ফেব্রুয়ারি রবিবার ভারতীয় সেনাবাহিনীর এই সাত জওয়ান অরুণাচল প্রদেশের ১৪,৫০০ ফুট উচ্চতায় কামেং সেক্টরের জঙ্গিবস্তি এলাকার মমিংহাটে রুটিন টহল দিচ্ছিলেন। কিন্তু বিকেলের দিকে প্রবল তুষারধসের শিকার হন তাঁরা। খবর পেয়ে অকুস্থলে ছুটে গিয়ে উদ্ধার অভিযানে নেমে পড়ে সেনাবহিনীর বিশেষ রেসকিউ টিম।


সেনার প্যারাত্ৰুপাৰ বাহিনী, আইটিবিপি এবং ১২ নম্বর ন্যাশনাল ডিজেস্টার রেসপন্স ফোর্সও গতকাল থেকে তুষারধসে আবদ্ধ জওয়ানদের উদ্ধার অভিযানে নামে। কিন্তু প্ৰতিকূল আবহাওয়ার জন্য এয়ারলিফ্ট করা যাচ্ছিল না। অবশেষে প্রচণ্ড তুষারপাতের মধ্যেও সর্বশক্তি নিয়োগ করে আজ বিকেলের দিকে সাত সেনা জওয়ানের মৃতদেহ উদ্ধার করেছেন অভিযানকারীরা।


এখানে উল্লেখ করা যেতে পারে, অরুণাচল প্রদেশের তাওয়াং, পশ্চিম কামেং জেলা সহ প্রায় গোটা রাজ্যে গত কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করছে, পাশাপাশি ভারী তুষারপাতও হচ্ছে।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top