News Flash

  • Home
  • দেশ
  • Koel-Doel : নাম না করে রাহুল-প্রিয়ঙ্কাকে কোয়েল-দোয়েল বলে কটাক্ষ করলেন মমতা
Image

Koel-Doel : নাম না করে রাহুল-প্রিয়ঙ্কাকে কোয়েল-দোয়েল বলে কটাক্ষ করলেন মমতা

লখনউ, ৮ ফেব্রুয়ারি (হি. স.) : মঙ্গলবার লখনউয়ের ভার্চূয়াল জনসভায় মমতা ‘বসন্তের কোকিল’ বলে কটাক্ষ করেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী ও মহাসচিব প্রিয়ঙ্কা গান্ধীকে।

উত্তরপ্রদেশের ভোটে সমাজবাদী পার্টির হয়ে প্রচারে গিয়ে কংগ্রেস নেতৃত্বকে নিশানা করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও, কখনই রাহুল-প্রিয়ঙ্কার নাম মুখে আনেননি মমতা। তবে তাঁর নিশানা যে তাঁরাই, তা বুঝতে অসুবিধা হয়নি কারও। মমতা বলেন, ‘‘সারা বছর এঁদের কোথাও দেখা যায় না। মানুষের পাশে থাকতে দেখা যায় না। কিন্তু ভোট এলেই কিছু মানুষ বসন্তের কোকিলের মতো এসে পড়েন। এঁদের ভাল করে চিনে নিন। এঁদের একটি ভোটও দেবেন না। কারণ এঁদের ভোট দেওয়ার অর্থ বিজেপি-র হাত শক্ত করা।’’

বিজেপি-র বিরুদ্ধে উত্তরপ্রদেশে আলাদা ভাবে লড়ছে সমাজবাদী পার্টি, বহুজন সমাজ পার্টি ও কংগ্রেস। প্রচারে এসে মমতা অবশ্য অখিলেশকে ভোট দেওয়ার কথাই বলেছেন বার বার। তিনি বলেন, ‘‘উত্তরপ্রদেশে একমাত্র অখিলেশই পারবে বিজেপি-কে হারাতে। তাই আমি ওকে সমর্থন করেছি। আমি বিশ্বাস করি অখিলেশ ৩০০-র বেশি আসন পেয়ে বিজেপি-কে হারাবে। আর কারও ক্ষমতা নেই বিজেপি-কে হারানোর।’’

মমতা বলেন, ‘‘এই ভোটের সময় কেউ দিল্লি থেকে আসবেন। কেউ হায়দরাবাদ থেকে আসবেন। কিন্তু ভোটের পর আর কেউ থাকবেন না। বসন্তের কোকিলের মতো এসেছেন, ভোট মিটলেই সব চলে যাবেন। শুধু অখিলেশই আপনাদের পাশে থাকবে।’’ উত্তরপ্রদেশে থাকা বাঙালিদেরও সমাজবাদী পার্টির পক্ষে ভোট দিতে অনুরোধ করেছেন মমতা। সঙ্গে স্মরণ করিয়ে দিয়েছেন, সমাজবাদী পার্টি ছাড়া অন্য কাউকে ভোট দেওয়ার অর্থ বিজেপি-র হাত শক্ত করা।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top