News Flash

  • Home
  • দেশ
  • লরির ধাক্কায় ছিটকে রাস্তায়, গড়িয়ায় বাইক চালকের মর্মান্তিক মৃত্যু
Image

লরির ধাক্কায় ছিটকে রাস্তায়, গড়িয়ায় বাইক চালকের মর্মান্তিক মৃত্যু

কলকাতা, ৮ ফেব্রুয়ারি (হি.স.): গড়িয়ার বোড়ালে লরির ধাক্কায় প্রাণ হারালেন বছর ১৯-এর মোটরবাইক চালক। সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকায়। পুলিশ সূত্রে খবর, আহত ও অচৈতন্য অবস্থায় ১৯ বছরের ওই বাইক চালককে রাস্তায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা একটি নার্সিংহোমে নিয়ে যান। সেখান থেকে স্থানান্তরিত করা হয় নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। এনআরএস-এ মঙ্গলবার সকালে মৃত্যু হয় বাইক চালকের। পুলিশের প্রাথমিক অনুমান, বাইকে লরির ধাক্কার কারণে ওই দুর্ঘটনা ঘটেছে।

পুলিশ জানিয়েছে, সোমবার গভীর রাতে লরির ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে ওই মোটরবাইক চালক। স্থানীয় বাসিন্দারাই ওই তরুণকে স্থানীয় নার্সিংহোমে নিয়ে যান। পরে সুচিকিৎসার জন্য নীলরতন সরকার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়, মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়েছে। মামলা রুজু করে দুর্ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

রাম মন্দিরের অনুদান তছরুপের তদন্তে কেন্দ্রের হস্তক্ষেপ চাইলেন রাম জন্মভূমি সেবা সমিতির সম্পাদক

অযোধ্যা, ১ জুলাই (আইএএনএস) : অযোধ্যার রাম মন্দিরের অনুদান ও তহবিল তছরুপের অভিযোগে চলা তদন্তে কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ…

ByBySandeep Biswas Jul 1, 2026

আরজি কর আর্থিক দুর্নীতি মামলা: সন্দীপ ঘোষের বিরুদ্ধে অভিযোগ গঠনে রাজ্য সরকারের অনুমোদন পেল ইডি

কলকাতা, ১ জুলাই (আইএএনএস): আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের বহুল আলোচিত কোটি টাকার আর্থিক দুর্নীতি মামলায় প্রাক্তন…

ByByNews Desk Jul 1, 2026

সুরাটে ‘ভূতুড়ে’ উচ্ছেদকাণ্ডে ৫ ইঞ্জিনিয়ার বরখাস্ত, তদন্তের নির্দেশ; হাইকোর্টের নজরদারি জারি

সুরাট, ১ জুলাই (আইএএনএস): গুজরাটের সুরাটে নাসিরনগর এলাকায় শতাধিক বাড়ি ভাঙার বিতর্কিত ঘটনায় পাঁচজন সিভিল ইঞ্জিনিয়ারিং আধিকারিককে অবিলম্বে…

ByByNews Desk Jul 1, 2026

জাতীয় ই-গভর্ন্যান্স সম্মেলনের উদ্বোধন, প্রযুক্তিনির্ভর সুশাসনে প্রধানমন্ত্রীর ভাবনা বদলে দিয়েছে জনপরিষেবা: রাজস্থানের মুখ্যমন্ত্রী

জয়পুর, ১ জুলাই (আইএএনএস): রাজস্থান ইন্টারন্যাশনাল সেন্টারে (আরআইসি) বুধবার ২৯তম জাতীয় ই-গভর্ন্যান্স সম্মেলনের উদ্বোধন করেন রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজন…

ByByNews Desk Jul 1, 2026
Scroll to Top