News Flash

  • Home
  • FIVE STATE ASSEMBLY ELECTION
  • উত্তর প্রদেশে প্রতিটি ব্লকে তৈরি হবে আইটিআই, ভোটমুখী রাজ্যবাসীকে আশ্বাস অমিত শাহের
Image

উত্তর প্রদেশে প্রতিটি ব্লকে তৈরি হবে আইটিআই, ভোটমুখী রাজ্যবাসীকে আশ্বাস অমিত শাহের

নয়াদিল্লি, ৮ ফেব্রুয়ারি (হি.স.): ‘লোক কল্যাণ সঙ্কল্প পত্র’-তে বহু প্রতিশ্রুতি ও আশ্বাস দিল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, উত্তর প্রদেশে প্রতিটি ব্লকে তৈরি করা হবে একটি আইটিআই। ইউপিএসসি, ইউপিপিএসসি, অথবা এনডিএ-র মত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য উচ্চাকাঙ্ক্ষীদের বিনামূল্যে কোচিং প্রদান করা হবে। দরিদ্রদের জন্য মা অন্নপূর্ণা ক্যান্টিনের স্থাপনা করা হবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য বিজেপির ‘লোক কল্যাণ সঙ্কল্প পত্র’ প্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপি নেতা অমিত শাহ।

এদিন নিজের বক্তৃতায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, উত্তর প্রদেশের চিনিকলগুলিকে সংস্কার ও আধুনিকীকরণ করা হবে। উত্তর প্রদেশের আখ চাষিদের আয় বাড়ানোর লক্ষ্যে কাজ করা হবে। অমিত শাহ আরও বলেছেন, “প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার সমস্ত সুবিধাভোগীদের প্রতি বছর হোলি এবং দীপাবলিতে বিনামূল্যে দু’টি এলপিজি সিলিন্ডার প্রদান করা হবে। সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং স্বাস্থ্য বন্ধুদের আয়ুষ্মান ভারত-এর অধীনে স্বাস্থ্য বীমা প্রদান করা হবে।” কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, “স্বামী বিবেকানন্দ যুব সশক্তিকরণ যোজনার অধীনে ২ কোটি ট্যাবলেট এবং স্মার্টফোন বিতরণ করা হবে। মেজর ধ্যানচাঁদ ক্রীড়া পরিকাঠামো মিশন চালু হবে। মা অন্নপূর্ণা ক্যান্টিনের স্থাপনা হবে, যার অধীনে দরিদ্রদের জন্য সর্বনিম্ন মূল্যে খাবারের ব্যবস্থা করা হবে।”

Releated Posts

জর্জিয়া থেকে প্রত্যর্পণ গ্যাংস্টার বৈঙ্কেত গর্গের, চলতি বছরে হরিয়ানার ১০ম বড় সাফল্য

চণ্ডীগড়, ১১ জুন (আইএএনএস): জর্জিয়া থেকে কুখ্যাত গ্যাংস্টার বৈঙ্কেত গর্গকে ভারতে প্রত্যর্পণ করা হরিয়ানা পুলিশের জন্য একটি বড়…

ByByNews Desk Jun 11, 2026

‘বিকশিত ভারত’ গড়তে কেন্দ্র-রাজ্যের যৌথ উদ্যোগই হবে সবচেয়ে বড় শক্তি: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’-এর লক্ষ্য পূরণে কেন্দ্র ও রাজ্যগুলির সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ ভূমিকা…

ByByNews Desk Jun 11, 2026

যুবশক্তির ক্ষমতায়নই অগ্রাধিকার, ‘বিকশিত ভারত’-এর চালিকাশক্তি হবে তরুণ প্রজন্ম: মোদি

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ভারতের যুবসমাজের ক্ষমতায়ন সরকারে অন্যতম প্রধান অগ্রাধিকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে মার্কিন হামলায় নিহত তিন ভারতীয় নাবিক, দেহ উদ্ধারের কথা জানালেন সোনোয়াল

নয়াদিল্লি, ১১ জুন (আইএএনএস): ওমান উপকূলের কাছে একটি জাহাজে মার্কিন বাহিনীর হামলার পর নিখোঁজ হওয়া তিন ভারতীয় নাবিকের…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top