News Flash

  • Home
  • দেশ
  • পাহাড়ে তুষারপাত ও সমতলে বৃষ্টির পূর্বাভাস; কাশ্মীর, লাদাখে মনোরম পরিবেশ
Image

পাহাড়ে তুষারপাত ও সমতলে বৃষ্টির পূর্বাভাস; কাশ্মীর, লাদাখে মনোরম পরিবেশ

শ্রীনগর, ৮ ফেব্রুয়ারি (হি.স.): জম্মু ও কাশ্মীর ও লাদাখে আবহাওয়ার উন্নতি, দুই কেন্দ্রশাসিত অঞ্চলে মনোরম পরিবেশ। আগামী ২৪ ঘন্টায় জম্মু-কাশ্মীর ও লাদাখের পাহাড়ে তুষারপাত ও সমতলে বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। এই সময়ে মেঘলা থাকবে আকাশ, ফলে বাড়বে তাপমাত্রার পারদ। এর আগে সোমবারই জম্মু ও কাশ্মীরের সমতল ভিজেছে বৃষ্টিতে, কাশ্মীর ও লাদাখের পাহাড় হয়েছে তুষারপাত।

আগামী ২৪ ঘন্টা এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে জম্মু-কাশ্মীর ও লাদাখে। মঙ্গলবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল হিমাঙ্কের ঊর্ধ্বে, ১.৪ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে মাইনাস ৬.২ ডিগ্রি, গুলমার্গে মাইনাস ৯.০ ডিগ্রি, লাদাখের দ্রাসে মাইনাস ১৪.৪ ডিগ্রি, লেহ-তে মাইনাস ৮.৬ ডিগ্রি, কার্গিলে মাইনাস ১৪.০ ডিগ্রি। জম্মুতে এদিন তাপমাত্রা ছিল ৮.৭ ডিগ্রি। আগের দিনের তুলনায় ঠাণ্ডা এদিন বেড়েছে কাশ্মীর ও লাদাখে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top