News Flash

  • Home
  • বিদেশ
  • পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত অস্ট্রেলিয়া, ২১ ফেব্রুয়ারি থেকে উঠছে বিধিনিষেধ
Image

পর্যটকদের স্বাগত জানাতে প্রস্তুত অস্ট্রেলিয়া, ২১ ফেব্রুয়ারি থেকে উঠছে বিধিনিষেধ

সিডনি, ৭ ফেব্রুয়ারি (হি.স.): আগামী ২১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য পুনরায় সীমান্ত খুলে দিচ্ছে অস্ট্রেলিয়া। শর্ত একটাই-টিকার দু’টি ডোজই নিয়ে থাকতে হবে আগত পর্যটকদের। সোমবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, আগামী ২১ ফেব্রুয়ারি থেকে পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেবে অস্ট্রেলিয়া। স্কট জানিয়েছেন, “আপনি যদি টিকার দু’টি ডোজ নিয়ে থাকেন, তাহলে আমরা আপনাকে স্বাগত জানাতে মুখিয়ে আছি।”

অর্থাৎ আগামী ২১ ফেব্রুয়ারি থেকেই বিশ্বের সবচেয়ে কঠোর ও দীর্ঘতম মহামারী ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে অস্ট্রেলিয়া। জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠকের পর স্কট মরিসন জানিয়েছেন, “অস্ট্রেলিয়ার সীমানা বন্ধ করার সিদ্ধান্তের প্রায় দু’বছর হয়ে গেল।…আপনি যদি টিকার দু’টি ডোজ নিয়ে থাকেন, তাহলে আমরা আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত রয়েছি।” উল্লেখ্য, ২০২০ সালের মার্চ মাসে বন্ধ করে দেওয়া হয়েছিল অস্ট্রেলিয়ার সীমানা।

Releated Posts

সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ এনএসএ অজিত ডোভালের, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

আবু ধাবি, ২৬ এপ্রিল (আইএএনএস): ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল রবিবার সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ…

ByByNews Desk Apr 26, 2026

‘বিপজ্জনক পেশা’: একাধিক মার্কিন প্রেসিডেন্টের উপর হামলার নজির, চার জন নিহত

নিউ ইয়র্ক, ২৬ এপ্রিল (আইএএনএস): “এটি একটি বিপজ্জনক পেশা”—সাম্প্রতিক হামলার প্রসঙ্গে এমন মন্তব্যই করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।…

ByByNews Desk Apr 26, 2026

হাম সংকটে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা উন্মোচিত: রিপোর্ট

ঢাকা, ২৫ এপ্রিল(আইএএনএস): হাম টিকার সংকটকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাস্থ্যব্যবস্থার গভীর সংকটের চিত্র সামনে এসেছে। একটি সাম্প্রতিক রিপোর্টে…

ByByNews Desk Apr 25, 2026

তাইওয়ানের সঙ্গে ঘনিষ্ঠতায় চীনের ওপর নির্ভরতা কমাতে পারে ভারত: রিপোর্ট

নয়াদিল্লি, ২৫ এপ্রিল(আইএএনএস): তাইওয়ানের সঙ্গে অর্থনৈতিক ও প্রযুক্তিগত সহযোগিতা জোরদার করলে চীনের ওপর তার নির্ভরতা কমাতে সাহায্য করতে…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top