News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Thief : দুই কুখ্যাত বাইক চোর গ্রেপ্তার ঘনিয়ামারায়
Image

Thief : দুই কুখ্যাত বাইক চোর গ্রেপ্তার ঘনিয়ামারায়

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ৬ ফেব্রুয়ারী৷৷ দুই কুখ্যাত বাইক চোর ধরা পরলো, চুরির বাইক পাচার করতে গিয়ে জনতার হাতে আটক রাজধানীর দুই কুখ্যাত বাইক চোর৷ একজনের নাম সৈকত সিংহ রায় বাড়ি রাজধানীর বটতলা এলাকায়৷ এবং অপর চোরের নাম সোহেল রানা বাড়ি রাজধানীর দক্ষিণ রামনগর বর্ডার গোলচক্কর এলাকায়৷ বাইক চোর উভয়েই জানায় শনিবার রাজধানীর ক্যাম্পের বাজার এলাকার কুখ্যাত বাইক চোর বাপন দেবনাথ টিআর০১ ৮৮৮৬ নম্বরের একটি হিরো এচিভার বাইক চুরি করে সৈকত সিংহ রায় এবং সোহেল রানাকে দিয়ে বিশালগড় ঘনিয়ামারা এলাকার বাইক পাচারকারী আরিফ হোসেন এর কাছে পাঠায়৷ স্থানীয়রা সন্দেহমূলক ভাবে সৈকত সিংহ রায় এবং সোহেল রানাকে আটক করে তাদের জিজ্ঞাসাবাদ করলে তাদের কথায় অসংলগ্ণতা পাওয়া যায়৷ পরে উত্তম-মধ্যম দিয়ে দুজনকে তুলে দেয় বিশালগড় থানার পুলিশের কাছে৷ পুলিশ বাইক সহ দুজনকে বিশালগড় থানায় নিয়ে আসে৷ পুরো ঘটনা নিজ মুখেই স্বীকার করে  দুই  বাইক চোর৷


জানা গেছে  বাইক চোর ইতিপূর্বে বেশ কয়েকবার জেলে গিয়েছে চুরির দায়ে৷ উভয়ই রাজধানীর কুখ্যাত বাইক লিফটিং গ্যাংয়ের সদস্য৷ সম্প্রতি রাজ্যের বিভিন্ন স্থানে বাইক চুরির হিড়িক লেগে রয়েছে৷ এই গ্যাং এর সক্রিয় দুই সদস্য এখন পুলিশের হাতে৷ তাদের জিজ্ঞাসাবাদ করে বাইক লিফটিং এর পুরো রেকেটকে পুলিশের জালে তোলা সম্ভব বলে ধারণা সচেতন মহলের৷ পুলিশ এই দুই কুখ্যাত চোরকে জিজ্ঞাসাবাদ করে এই গ্যাং এর অন্যান্য সদস্যদের জালে তুলতে পারে কিনা এটাই এখন দেখার৷অপরদিকে রাত্রি বারোটা নাগাদ বিশালগড় থানা পুলিশ দুই কুখ্যাত চোরকে এয়ারপোর্ট থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top