News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Suicide : মদের নেশায় অ্যাসিড খেয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি
Image

Suicide : মদের নেশায় অ্যাসিড খেয়ে প্রাণ হারালেন এক ব্যক্তি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ ফেব্রুয়ারী৷৷ মদমত্ত অবস্থায় আরো বেশী নেশার সাধে মদ মনে করে অ্যাসিড খেয়েই মৃত্যুর হলো খোয়াইয়ের বাইজালবাড়ীর লংকাপুড়া গ্রামের কার্তিক মোহন দেববর্মার৷  খোয়াই থানাধীন দক্ষিণ পদ্মবিল এ ডি সি ভিলেজের বাইজালবাড়ীর লংকাপুড়া গ্রামে৷ঘটনার বিবরণ দিয়ে পুলিশের একটি সূত্র জানায় যে,লংকাপুড়ার কার্তিক মোহন দেববর্মা(৫৫) অন্যান্য দিনের মতোই শুক্রবার রাত আটটা নাগাদ পাড়ার নেশার ঠেক থেকে মদে চুর হয়ে বাড়ী ফিরেন৷নেশায় বুঁদ হয়ে মূহূর্তেই গভীর নিদ্রায় আচ্ছন্ন হয়ে এলিয়ে পড়েন বিছানায়৷কিন্তু নেশাটা যেন তবুও জমছে না৷রাত দুইটা নাগাদ ঘুম ভেঙে গেলে আবার রঙীন নেশা চেপে বসে কার্তিক মোহনের৷ঘরে তো রাখাই ছিল মদের বোতল৷কিন্তু মদের বোতলের সাথে যে রাবারের অ্যাসিডের বোতলও একটি রাখা ছিল , তা আর বেহুঁশ কার্তিক মোহন হয়তো ভুলেই গিয়েছিল৷মদ মনে করে অ্যাসিডের বোতল হাতে নিয়ে গলায় ঢেলে দিয়ে ঢকঢক করে গোটাকয়েক ঢুক গিলেই অচেতন অবস্থায় নিজের ঘরের মধ্যেই মাটিতে লুটিয়ে পড়লো কার্তিক মোহন৷ বাড়ীর মানুষ টের পেয়ে রাতেই নিয়ে আসে হাসপাতালে৷কিন্তু কর্তব্যরত চিকিৎসক কার্তিক মোহন দেববর্মাকে মৃত বলে ঘোষণা করেন৷ময়না তদন্ত শেষ করে শনিবার পরিবারের লোকদের হাতে তুলে দেওয়া হয় মৃতদেহ৷পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে বলে জানা গেছে৷

Releated Posts

ধর্মনগরে চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, অভিযুক্ত গ্রেপ্তার

আগরতলা, ৩ আগস্ট: গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া একটি মোটরসাইকেল উদ্ধার করেছে ধর্মনগর থানার…

ByByReshmi Debnath Aug 3, 2026

বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোনামুড়া ইলেকট্রিক অফিসে তালাবন্দি, বিক্ষোভে উত্তাল এলাকা

সোনামুড়া, ৩ আগস্ট: বর্ধিত বিদ্যুৎ বিলের প্রতিবাদে সোমবার সোনামুড়া বিদ্যুৎ দপ্তরের অফিসে তালা ঝুলিয়ে বিক্ষোভে সামিল হন এলাকার…

ByByReshmi Debnath Aug 3, 2026

আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অভিযোগে আকস্মিক পরিদর্শনে মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ৩ আগস্ট: আগরতলার জগন্নাথ বাড়ি রোডস্থিত ড. বি. আর. আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাসে খাদ্যসামগ্রী সংক্রান্ত অনিয়মের অভিযোগের…

ByByTaniya Chakraborty Aug 3, 2026

সোনামুড়ায় যৌথ বাহিনীর বড়সড় মাদকবিরোধী অভিযান, ধ্বংস ৭ লক্ষ গাঁজার চারা; বাজারমূল্য প্রায় ৭০ লক্ষ টাকা

আগরতলা, ৩ আগস্ট: সিপাহিজলা জেলার সোনামুড়া মহকুমায় যৌথ বাহিনীর পরিচালিত এক বৃহৎ মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাঁজার চারা,…

ByByReshmi Debnath Aug 3, 2026
Scroll to Top