News Flash

  • Home
  • ত্রিপুরা
  • Arrested : সোনামুড়া সীমান্তে বাইসাইকেল থেকে  বাংলাদেশের ১০ লক্ষ  টাকা উদ্ধার, আটক পাচারকারী
Image

Arrested : সোনামুড়া সীমান্তে বাইসাইকেল থেকে  বাংলাদেশের ১০ লক্ষ  টাকা উদ্ধার, আটক পাচারকারী

নিজস্ব প্রতিনিধি, বক্সনগর, ৬ ফেব্রুয়ারী৷৷ সিপাহীজলা জেলার অন্যতম একটি সীমান্ত বর্তী মহকুমা হচ্ছে সোনামুড়া মহকুমা,আর উক্ত মহকুমার তিনটি  বিধান সভা কেন্দ্রই হল ইন্দো বাংলা সীমান্ত  এলাকায়  অবস্থিত৷ সোনামুড়া এলাকায়  বরাবর রাজ্যের পাঁচার বানিজ্যের মৃগয়া করিডোর হিসাবে  বিশেষ  পরিচিত  লাভ করেছে ৷ প্রায় সময় সংবাদ  শিরোনামে সোনামুড়া এপার ওপার রমরমা পাঁচার বানিজ্যের রাঘববোয়াল  ধরাও পড়ে৷ এক কথায়  যত ধরনের  পাঁচার বানিজ্য আছে  ঠিক  সব ধরনের  পাঁচার বানিজ্যের  মাষ্টার  মাইন্ড  এই সোনামুড়া মহকুমার সীমান্তে  পুলিশ  প্রশাসনের আড়ালে  আব ডালে গোপন  আস্থানায়  বসবাস করছে৷ তেমনি বাংলাদেশী টাকা  কারবারী  দশ লক্ষ টাকা  হাবিল মিয়া  নামে এক যুবক বাই সাইকেলের টাইয়ারের ভিতর  মজুত করে পাঁচার করার সময়  বি এস এফ হাতে নাতে ধরতে সক্ষম হয়৷ সীমান্ত  বর্তী  এন সি নগর এলাকায়  কর্তব্যরত বি এস এফ ১৩৩ ব্যাটিলিয়ান জওয়ান  প্রহরারত ছিল৷ গোপন সংবাদের ভিত্তিতে সাইকেল এবং  হাবিলকে আটক করেই তল্লাশি  চালিয়ে  উদ্ধার   করেন বাংলাদেশী দশ লক্ষ টাকা৷ শনিবার দুপুরের  ঘটনা তবে পাঁচার কারিরা অভিনব পদ্ধতি  অবলম্বন  করেই ওই সব  এপার ওপার করতে সিদ্ধ হস্ত৷  

Releated Posts

আট বছর আগের ঋণের টাকা চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, গুরুতর আহত মহিলা

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: আট বছর আগে ধার দেওয়া ৫০ হাজার টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় গুরুতর…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

পেঁচারতলে রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগ, আক্রান্ত তিন যুবকের থানায় লিখিত অভিযোগ

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে পেঁচারতলের শান্তিপুর এলাকায় রাজনৈতিক সন্ত্রাসের অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

বুলডোজার ‘হাতিয়ে নেওয়ার চক্রান্তের’ অভিযোগে ধর্মনগরে চাঞ্চল্য, তদন্তে পুলিশের দিকে তাকিয়ে মালিক

ধর্মনগর, ১৮ সেপ্টেম্বর: চুরি হয়ে যাওয়া একটি বুলডোজার উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে ধর্মনগরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য, মহিলার সোনার চেইন ছিনতাই

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: রাজধানী আগরতলা শহরের পাশাপাশি এবার শহর সংলগ্ন গ্রামাঞ্চলেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য নিয়ে উদ্বেগ বাড়ছে। বৃহস্পতিবার সকালে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026
Scroll to Top