News Flash

  • Home
  • দিনের খবর
  • Shivaji Park : লতা মঙ্গেশকরের শেষ বিদায়ের মঞ্চ বাঁধা চলছে শিবাজি পার্কে
Image

Shivaji Park : লতা মঙ্গেশকরের শেষ বিদায়ের মঞ্চ বাঁধা চলছে শিবাজি পার্কে

মুম্বই, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : হু হু করে হাওয়া বইছে। তারই মাঝে কাঁধে পাটাতন বয়ে নিয়ে চলেছে লোকগুলো। তাঁদের ব্যস্ততা চোখের জল মুছেছে। একহাত তখন চোখ মুছতে ব্যস্ত৷ হাজারো শোক ভুলে তাঁরা মঞ্চ তৈরিতে উদগ্রীব।

এই মঞ্চ বিদায়ের মঞ্চ। মনের মানুষটাকে শেষবারের মতন জ্বালিয়ে দেওয়ার মঞ্চ। তাঁদের তৈরি মঞ্চে আজ আগুনে পুড়ে পঞ্চভূতে বিলীন হবেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। পরিবারের তরফে শিবাজি পার্কে শেষকৃত্যের কথা ঘোষণার পরই শুরু হয়েছে তোড়জোর। গোটা পার্ক ঘিরে ফেলা হয়েছে রুদ্ধশ্বাস গতিতে।


আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোক জানাবেন, থাকবেন অগণতি কেন্দ্রীয় মন্ত্রী৷ রাজনৈতিক নেতা, সঙ্গীত জগতের প্রতিভারা এবং আরও অনেক বিখ্যাত মানুষ। যাঁরা ঘাসে পা দিতে পারবেন না, তাঁদের জন্য সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকছে। শিবাজি পার্কের ছবিটা দেখলে বোঝার উপায় নেই, এ ব্যস্ততা শোকের৷ যাতে শেষ বিদায়ে পুরোপুরি নিশ্চিন্ত এবং নিষ্কলঙ্কভাবে হতে পারে, সেই চেষ্টা করে চলেছে মানুষগুলো।

আজ কোনও কিছুই তাদের কাছে বাঁধা নয়। পার্কের প্রতিটি বিন্দু মুড়ে ফেলা হয়েছে নিশ্চিন্দ্র নিরাপত্তায়। করোনা বিধিনিষেধ মেনেই চলছে প্রস্তুতি। পার্কের বাইরে বহুতলগুলি থেকেও উঁকি দিচ্ছে উৎসুক হাজার হাজার চোখ। একটিবার চোখে দেখার আকুতি নিয়ে চোখ মেলেছেন তাঁরা৷ পাশে না থাকা যাক, দূর থেকে অন্তত অনুভব করতে চান যাঁরা।

Releated Posts

ডিম ছোড়ার অভিযোগে বিজেপি কর্মীদের বিরুদ্ধে পুলিশে নালিশ মহুয়া মৈত্রের

কলকাতা, ১৮ সেপ্টেম্বর(আইএএনএস): তেহট্টে দলীয় কর্মসূচিতে যোগ দিতে যাওয়ার পথে তাঁর গাড়িবহর লক্ষ্য করে ডিম ছোড়ার অভিযোগে বিজেপির…

ByBySandeep Biswas Sep 18, 2026

ডিইউএসইউ ভোটে বেনিয়মের অভিযোগ, এনএসইউআইয়ের বিরুদ্ধে এবিভিপির বিক্ষোভ

নয়াদিল্লি, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনের ভোটগ্রহণ চলাকালীন শুক্রবার বিক্ষোভ দেখাল অখিল ভারতীয় বিদ্যার্থী…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top