Earthquake : কিন্নরে ৪.১ মাত্রার ভূমিকম্প

সিমলা, ৬ ফেব্রুয়ারি (হি.স.) : রবিবার হিমাচল প্রদেশের কিন্নরে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪.১। কম্পনের কেন্দ্র ছিল ১০ কিলোমিটার নীচে। ভূমিকম্পের জেরে আতঙ্কিত হয়ে পড়েন মানুষ। ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির খবর নেই।

সিমলার আবহাওয়া কেন্দ্রের পরিচালক সুরেন্দ্র পল জানিয়েছেন, রবিবার সকাল ১১.২৭ টায় ভূমিকম্পের কারণে কিন্নর কেঁপে ওঠে। এর তীব্রতা কম থাকায় জানমালের কোনো ক্ষতি হয়নি। এর আগেও কিন্নুরে বহুবার ভূমিকম্প হয়েছে।
এর আগে শনিবার শিমলা জেলার প্রত্যন্ত অঞ্চল দোদরা কোয়ারারে ৩.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল উত্তরাখণ্ডের উত্তরকাশী। গত সপ্তাহে চাম্বা ও লাহৌল-স্পিতি জেলায় ভূমিকম্প অনুভূত হয়।