News Flash

  • Home
  • দেশ
  • Haimanti Shukla : মানুষ চিরকাল থাকে না: হৈমন্তী শুক্লা
Image

Haimanti Shukla : মানুষ চিরকাল থাকে না: হৈমন্তী শুক্লা

কলকাতা, ৬ ফেব্রুয়ারি (হি. স.): শেষ হল একটা যুগের । চিরঘুমে পাড়ি দিলেন বর্ষীয়ান গায়িকা লতা মঙ্গেশকর । রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লতা । লতার প্রয়াণে শোকস্তব্ধ সংগীত মহল । ”মানুষ চিরকাল থাকে না” লতা মঙ্গেশকরের প্রয়াণে মন্তব্য বর্ষীয়ান গায়িকা হৈমন্তী শুক্লার ।

লতা মঙ্গেশকরের প্রয়াণে শোক প্রকাশ করে হৈমন্তী শুক্লা বলেন, ”উনি স্বয়ং মা সরস্বতী ছিলেন । ওঁর সঙ্গে কথা বলার ওঁকে কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল আমার । আমরা বুঝি, মানুষ চিরকাল থাকে না । কিন্তু উনি তো মানুষ ছিলেন না! দেবী ছিলেন, দেবী সরস্বতী । এক মঞ্চে গাওয়ার সুযোগ হয়েছিল । এক বার মেদিনীপুরে এবং এক বার দুর্গাপুরে গেয়েছিলাম । বলেছিলেন এখনও গান গাইতে উঠলে নাকি হাত পা ঠান্ডা হয়ে যায় ওঁর । আমি শুনে অবাক হয়েছিলাম ”।

২৮ দিনের কঠিন লড়াইয়ের অবসান ঘটল এদিন। রবিবার মুম্বইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালেই প্রয়াত হলেন বছর ৯২- র লতা।

শনিবার দুপুরেই স্বাস্থ্যের অবস্থার অবনতী ঘটে তার । তখন থেকেই চলছিল অ্যাগ্রেসিভ ট্রিটমেন্ট । রাতের দিকে অবস্থার উন্নতিও ঘটলেও রবিবার ভোরে স্বাস্থ্যের অবস্থার অবনতী হয় লতার । সকাল ৮.১২ মিনিটে হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন লতা ।

Releated Posts

নিট-ইউজি পুনঃপরীক্ষা: ২১ জুনের পরীক্ষাকে ঘিরে প্রস্তুতি পর্যালোচনা, স্বচ্ছ ও ত্রুটিমুক্ত আয়োজনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আগামী ২১ জুন অনুষ্ঠিতব্য নিট-ইউজি পুনঃপরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও ত্রুটিমুক্তভাবে আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি পর্যালোচনা…

ByByNews Desk Jun 18, 2026

ভারতের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাত এখন ইলেকট্রনিক্স: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের ইলেকট্রনিক্স উৎপাদন শিল্প এখন দেশের তৃতীয় বৃহত্তম পণ্য রপ্তানি খাতে পরিণত হয়েছে বলে…

ByByNews Desk Jun 18, 2026

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেই সঙ্গে সঙ্গে জ্বালানির দাম কমবে না: কেন্দ্রীয় প্রতিমন্ত্রী

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমলেও তার প্রভাব সঙ্গে সঙ্গে ভারতের পেট্রোল ও ডিজেলের…

ByByNews Desk Jun 18, 2026

মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা প্রত্যাহারের অভিযোগ খারিজ করল কলকাতা পুলিশ

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা ইচ্ছাকৃতভাবে প্রত্যাহার করা হয়েছে বলে তৃণমূল কংগ্রেসের দুই…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top