News Flash

  • Home
  • প্রধান খবর
  • ৫ রাজ্যে ভোটের পরই এমএসপি নিয়ে কমিটি ঘোষণা করবে কেন্দ্র : তোমর
Image

৫ রাজ্যে ভোটের পরই এমএসপি নিয়ে কমিটি ঘোষণা করবে কেন্দ্র : তোমর

নয়াদিল্লি, ৪ ফেব্রুয়ারি (হি.স.): এমএসপি প্যানেল গঠনে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। রাজ্যসভায় জানিয়ে দিলেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর। শুক্রবার রাজ্যসভায় কেন্দ্রীয় কৃষিমন্ত্রী বলেছেন, ৫ রাজ্যে ভোটের পরই এমএসপি নিয়ে কমিটির ঘোষণা করবে কেন্দ্রীয় সরকার। তোমর বলেছেন, “নূন্যতম সমর্থন মূল্য নিয়ে প্যানেল গঠনে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতিবদ্ধ, নির্বাচন কমিশন ভোট শেষ হলেই সেই ঘোষণা করা যাবে।”


উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে তিনটি কৃষি আইন বাতিলের সময় প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন, কৃষকদের দাবি ও এমএসপি নিয়ে একটি কমিটি গঠন করা হবে। এদিন প্রশ্নত্তোর পর্বে লিখিত জবাবে কেন্দ্রীয় কৃষিমন্ত্রী তোমর জানিয়েছেন, “গোটা দেশ জানে শস্য বহুমুখীকরণ, প্রাকৃতিক চাষ এবং এমএসপি কার্যকর ও স্বচ্ছ করতে একটি কমিটি গঠনের ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ঘোষণায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ। বিষয়টি মন্ত্রকের বিবেচনাধীন রয়েছে।” তোমর আরও জানিয়েছেন, ৫ রাজ্যে ভোট শেষ হলেই এমএসপি নিয়ে কমিটির ঘোষণা করা হবে।

Releated Posts

জয়শঙ্কর ও বেলারুশের বিদেশমন্ত্রীর বৈঠক, দ্বিপাক্ষিক সম্পর্ক ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর শনিবার নয়াদিল্লিতে বেলারুশের বিদেশমন্ত্রী ম্যাক্সিম রিজেনকভের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে…

ByByNews Desk Sep 12, 2026

১৯৯৮ সালেই ভারতে হামলার আশঙ্কা জানিয়েছিল বিন লাদেন: সিআইএ রিপোর্ট

ওয়াশিংটন, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ১৯৯৮ সালে ভারতে হামলা চালানোর পরিকল্পনা ছিল আল-কায়েদা প্রধান ওসামা বিন লাদেনের। সম্প্রতি প্রকাশিত…

ByByNews Desk Sep 12, 2026

দুই নেতার কৌশলগত নির্দেশনা বাস্তবায়নে ভারতের সঙ্গে কাজ করবে চীন: চিনা রাষ্ট্রদূত

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত ও চীন দুই দেশের শীর্ষ নেতা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চিনের প্রেসিডেন্ট শি…

ByByNews Desk Sep 12, 2026

পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্ক ও ২০৩০ অর্থনৈতিক সহযোগিতা কর্মসূচি নিয়ে আলোচনা: মোদি

নয়াদিল্লি, ১১ সেপ্টেম্বর(আইএএনএস) : রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শুক্রবার নয়াদিল্লিতে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কিরগিজস্তানের বিশকেকে…

ByBySandeep Biswas Sep 11, 2026
Scroll to Top