News Flash

  • Home
  • দিনের খবর
  • ‘কোবরাম্যান’ ভাভা সুরেশ অনেকটাই সুস্থ, সাড়া দিচ্ছেন চিকিৎসায়
Image

‘কোবরাম্যান’ ভাভা সুরেশ অনেকটাই সুস্থ, সাড়া দিচ্ছেন চিকিৎসায়

কোট্টায়াম, ৪ ফেব্রুয়ারি (হি.স.): আগের থেকে অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন ভারতের ‘কোবরাম্যান; ভাভা সুরেশ। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, কথা বলতে পারছেন চিকিৎসক ও নার্সদের সঙ্গেও। আগামী ২৪-৪৮ ঘন্টা তাঁকে আইসিইউ-তেই রাখা হবে। কোবরা সাপের কামড় খেয়ে কোট্টায়ামের গান্ধীনগরের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ভারতের ‘কোবরাম্যান’ ভাভা সুরেশ। সাপ ধরার ‘রাজা’ ভাভা সুরেশ কেরলের কোট্টায়াম জেলার কুরিচিতে সাপের কামড় খান।

কোবরা সাপ কামড়ে দেয় তাঁকে, তারপর অত্যন্ত সঙ্কটজনক অবস্থায় তাঁকে ভর্তি করা হয় কোট্টায়ামের গান্ধীনগরের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে তিনি সেই হাসপাতালেই ভর্তি রয়েছেন। শুক্রবার হাসপাতালের সুপার ডাঃ জয়কুমার টি কে জানিয়েছেন, “ভাভা সুরেশ এখন ভেন্টিলেটর সাপোর্টে নেই। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি, কথা বলতে পারছেন চিকিৎসক ও নার্সদের সঙ্গেও। আগের তুলনায় তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসকরা তাঁকে ২৪-৪৮ ঘন্টা আইসিইউ-তে থাকার পরামর্শ দিয়েছেন।”

Releated Posts

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026

ডিজিটাল ও শিক্ষা সংস্কারের আওতায় ১.৪৯ লক্ষের বেশি স্কুল, জানাল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): দেশের শিক্ষা ব্যবস্থায় ডিজিটাল রূপান্তরকে আরও এগিয়ে নিয়ে যেতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি)…

ByByNews Desk Jun 13, 2026

মোদির সফর ঘিরে উচ্ছ্বসিত ফ্রান্সের ভারতীয় প্রবাসীরা, ‘নিজেদের ভাগ্যবান মনে করছি’

নিস (ফ্রান্স), ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র ফ্রান্স সফরকে ঘিরে উচ্ছ্বাস ছড়িয়েছে সেখানে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের মধ্যে।…

ByByNews Desk Jun 13, 2026

মোদিকে অপমান মানে ১৪০ কোটি ভারতীয়কে অপমান: সঞ্জয় রাউতের মন্তব্যে পাল্টা বিজেপি

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-কে নিয়ে সঞ্জয় রাউত-এর মন্তব্যের তীব্র সমালোচনা করে শনিবার পাল্টা আক্রমণ শানাল…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top