News Flash

  • Home
  • Uncategorized
  • ফিরছে স্বস্তি, ব্রিটেনে কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই নিম্নমুখী
Image

ফিরছে স্বস্তি, ব্রিটেনে কোভিড-সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই নিম্নমুখী

লন্ডন, ২৪ জানুয়ারি (হি.স.): অনেকগুলি খারাপ দিন প্রত্যক্ষ করার পর ধীরে ধীরে স্বস্তি ফিরছে ব্রিটেনে। ব্রিটেনে এই মুহূর্তে নিম্নমুখী কোভিড-আক্রান্তের সংখ্যা, মৃত্যুতেও রাশ টানা সম্ভব হয়েছে। ব্রিটেনে বিগত ২৪ ঘন্টায় নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭৪ হাজার ৭৯৯ জন, এই সময়ে মৃত্যু হয়েছে ৭৫ জনের। সংক্ৰমণ ও মৃত্যু উভয়ই তুলনামূলক কম।

মৃত্যুর সংখ্যা তুলনামূলক কম হলেও, সংক্ৰমণ চিন্তা বাড়াচ্ছে। ব্রিটেনে এখনও পর্যন্ত কোভিডে আক্রান্ত হয়েছেন ১৫,৮৫৯,২৮৮ জন, মোট মৃত্যুর সংখ্যা ১ লক্ষ ৫৩ হাজার ৮৬২ জন। সুস্থতাও বাড়ছে, করোনাকে হারিয়ে ব্রিটেনে এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ১২,২২২,৩৭২ জন। ব্রিটেনে এই মুহূর্তে করোনার সংক্ৰমণ বৃদ্ধির জন্য মূলত ওমিক্রনই দায়ী।

Releated Posts

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026

ডেপুটেশন ঘিরে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের সংঘাত, অধ্যক্ষকে ঘেরাও করে বিক্ষোভ

কৈলাসহর, ২ সেপ্টেম্বর: ডেপুটেশন দেওয়াকে কেন্দ্র করে কৈলাসহর কলেজে দুই ছাত্র সংগঠনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ত্রিপ্রা ইন্ডিজিনিয়াস…

ByByReshmi Debnath Sep 2, 2026
Scroll to Top