News Flash

  • Home
  • Uncategorized
  • শোপিয়ান এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি, লুকিয়ে রয়েছে আরও এক সন্ত্রাসী
Image

শোপিয়ান এনকাউন্টারে নিকেশ এক জঙ্গি, লুকিয়ে রয়েছে আরও এক সন্ত্রাসী

শ্রীনগর, ২২ জানুয়ারি (হি.স.): কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে একজন সন্ত্রাসবাদী। এনকাউন্টারস্থলে লুকিয়ে রয়েছে আরও একজন জঙ্গি। শোপিয়ান জেলার কিলবাল এলাকার ঘটনা। নিহত জঙ্গির নাম ও পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এখনও গুলির লড়াই চলছে।

কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, বিশ্বস্ত সূত্রে খবর পাওয়া যায় শোপিয়ান জেলার কিলবাল এলাকায় লুকিয়ে রয়েছে দু’জন জঙ্গি। শনিবার সকালে সেই খবর পাওয়ার পরই কিলবাল এলাকা চারিদিক থেকে ঘিরে ফেলে সুরক্ষা বাহিনী। অভিযান চলাকালীন জওয়ানদের লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালাতে থাকে, প্রত্যাঘাতে নিকেশ হয়েছে একজন জঙ্গি। পুলিশ জানিয়েছে, ওই এলাকায় আরও একজন জঙ্গি লুকিয়ে রয়েছে। এখনও অভিযান চলছে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top