মান্ডি, ১৯ জানুয়ারি (হি.স.): হিমাচল প্রদেশের মান্ডি জেলায় বিষাক্ত মদ খেয়ে প্রাণ হারালেন ৩ জন। বিষাক্ত মদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছেন আরও ৩ জন। প্রত্যেকেই হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। মান্ডি জেলার সুন্দরনগরের কাঙ্গু গ্রামের ঘটনা। মঙ্গলবার রাতে বিষাক্ত মদ খেয়েছিলেন ৬ জন। মদ খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সকলে অসুস্থতা বোধ করেন।
বুধবার সকালে পুলিশ জানিয়েছে, বিষাক্ত মদ খাওয়ার পরই সকলে অসুস্থ হয়ে পড়েন। তৎক্ষণাৎ তাঁদের নিয়ে যাওয়া হয় নেরচকের মেডিকেল কলেজে। ৬ জনের মধ্যে ৩ জনের মৃত্যু হয়েছে, বাকি ৩ জন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ওই এলাকায় অবৈধ মদের কারবার চলছে বহুদিন ধরেই। পুলিশের ভূমিকা নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন।



















