News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রান্সফর্মারে আগুনে লেগে গকুলনগরে ত্রাস
Image

ট্রান্সফর্মারে আগুনে লেগে গকুলনগরে ত্রাস

বিশালগড়, ১৫ জানুয়ারি : শনিবার বিশালগড়ের গোকুলনগর টিএসআর ক্যাম্প সংলগ্ন এলাকায় আচমকা ট্রান্সফরমারে অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় জনমনে আতঙ্কের সৃষ্টি হয়। সঙ্গে সঙ্গে বিষয়টি দমকল বাহিনী এবং বিদ্যুৎ নিগমের কর্মীদের জানানো হয়েছে। বিদ্যুৎ নিগমের কর্মী এবং দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের অগ্নিকান্ডের হাত থেকে রক্ষা পেয়েছে বিস্তীর্ণ এলাকা।


স্থানীয় সূত্রে জানা গেছে, টিএসআরের প্রথম ব্যাটেলিয়ান ক্যাম্প সংলগ্ন ট্রান্সফরমারে শনিবার আচমকা আগুন লাগে। যদিও এই আগুনের তীব্রতা খুব একটা বেশি ছিল না। স্থানীয় বাসিন্দারা আগুন লাগার ঘটনার খবর স্থানীয় দমকলের কার্যালয়ে জানান। দমকল কর্মীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় সময়ই এই ট্রান্সফরমারে আগুন লাগার ঘটনা ঘটে। এই বিষয়ে বেশ কয়েকবার মধুপুর বিদ্যুৎ অফিসে জানানো হয়েছে। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। ট্রান্সফরমারটি দীর্ঘদিন ধরেই সমস্যা রয়েছে প্রায়ই শর্টসার্কিট হয়ে আগুন জ্বলে বলে জানিয়েছেন স্থানীয়রা। ট্রান্সফরমারটি ভালোভাবে মেরামত করা কিংবা  ট্রান্সফর্মার বদল করে দেওয়ার জন্য এলাকাবাসীর তরফ থেকে দাবি উঠেছে।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top