News Flash

  • Home
  • Uncategorized
  • আরও কিছু দিন আইসিইউ-তেই লতা মঙ্গেশকর, সুস্থতা কামনায় প্রার্থনা
Image

আরও কিছু দিন আইসিইউ-তেই লতা মঙ্গেশকর, সুস্থতা কামনায় প্রার্থনা

মুম্বই, ১৫ জানুয়ারি (হি.স.): আপাতত আইসিইউ-তেই থাকতে হবে কিংবদন্তি গায়িকা লতা মঙ্গেশকরকে। ধীরে ধীরে শারীরিক অবস্থার উন্নতি হচ্ছেন বর্ষীয়ান গায়িকার। কোভিডের সঙ্গেই তাঁর নিউমোনিয়ার চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত আলাদা করে অক্সিজেন দিতে হয়নি সুর সম্রাজ্ঞীকে। শনিবার মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের চিকিৎসক (যিনি লতা মঙ্গেশকরের চিকিৎসা করছেন) ডাঃ প্রতীত সামদানি জানিয়েছেন, “লতা মঙ্গেশকর এখনও আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর শারীরিক অবস্থার দিকে সব সময় নজর রাখা হচ্ছে। এখন বেশ কিছু দিন উনি আইসিইউ-তেই থাকবেন।”

গত মঙ্গলবারই জানা যায়, করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন সুর সম্রাজ্ঞী লতা মঙ্গেশকর। কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পরই লতা মঙ্গেশকরকে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালের আইসিইউ-তে ভর্তি করা হয়। কোভিডের মৃদু উপসর্গ ছিল তাঁর শরীরে। তবে তিনি ভালোই আছেন, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই তাঁকে আইসিইউ-তে রাখা হয়েছে। কোভিড ছাড়াও নিউমোনিয়ায় অসুস্থ তিনি। উভয় চিকিৎসায় এখন চলছে, লতা মঙ্গেশকরের সুস্থতা কামনায় দেশজুড়ে প্রার্থনা করছেন তাঁর অনুরাগী, ভক্তরা।

Releated Posts

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026
Scroll to Top