News Flash

  • Home
  • Uncategorized
  • ত্রিপুরায় নমুনা পরীক্ষা কমতেই নামল করোনার দৈনিক সংক্রমণ, ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪৬, মৃত ৩
Image

ত্রিপুরায় নমুনা পরীক্ষা কমতেই নামল করোনার দৈনিক সংক্রমণ, ২৪ ঘন্টায় আক্রান্ত ৫৪৬, মৃত ৩

আগরতলা, ১৫ জানুয়ারি (হি. স.) : ত্রিপুরায় করোনার নমুনা পরীক্ষা কমতেই নতুন করে সংক্রমণও কমল। এক লাফে দৈনিক সংক্রমণ পাঁচশর ঘরে পৌছে গেছে। ত্রিপুরায় গত ২৪ ঘন্টায় ৫৪৬ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। তেমনি একলাফে শতাধিক করোনা আক্রান্ত সুস্থও হয়েছেন। কিন্ত, করোনা আক্রান্তের মৃত্যু নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। গত ২৪ ঘন্টায় ৩ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তাতে, সংক্রমণের হারে নিম্নমুখী প্রবণতা তেমন বোঝা যাচ্ছে না।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় আরটি-পিসিআরে ৯৪৬ এবং রেপিড অ্যান্টিজেনের মাধ্যমে ৪৮০৬ জনকে নিয়ে মোট ৫৭৫২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাতে, আরটি-পিসিআরে ৫২ জন এবং রেপিড অ্যান্টিজেনে ৪৯৪ জনের দেহে করোনার সংক্রমণ মিলেছে। সব মিলে গত ২৪ ঘণ্টায় মোট ৫৪৬ জনের শরীরে নতুন করে করোনা সংক্রমণের খোঁজ পাওয়া গেছে। করোনা নমুনা পরীক্ষা কম হওয়ায় দৈনিক সংক্রমণের হার সামান্য সামান্য হয়েছে ৯.৪৯ শতাংশ। গতকাল ৯৫১৪ জনের নমুনা পরীক্ষায় ১০০৭ জনের দেহে নতুন করে করোনার সংক্রমণের খোজ মিলেছিল এবং দৈনিক সংক্রমণের হার ছিল ১০.৫৮ শতাংশ।


এদিকে, সুস্থতা কিছুটা স্বস্তি দিচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১৭২ জন করোনার সংক্রমণ থেকে মুক্তি পেয়েছেন। তাতে বর্তমানে করোনায় আক্রান্ত সক্রিয় রোগী রয়েছেন ৪১৩২ জন। প্রসঙ্গত, ত্রিপুরায় এখন পর্যন্ত ৮৯৭৬৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে ৮৪৭৩৫ জন সংক্রমণ থেকে মুক্তি পেয়ে সুস্থ হয়েছেন। রাজ্যে বর্তমানে করোনা-আক্রান্তের হার বেড়ে হয়েছে ৪.০০ শতাংশ। তেমনি, সুস্থতার হার কমে হয়েছে ৯৪.৪৬ শতাংশ। এদিকে ০.৯৩ শতাংশ হয়েছে মৃত্যুর হার। গত ২৪ ঘণ্টায় তিন জনের মৃত্যু হওয়ায় এখন পর্যন্ত ত্রিপুরায় ৮৩২ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।


স্বাস্থ্য দফতরের মিডিয়া বুলেটিনে আরও জানা গিয়েছে, পশ্চিম জেলাই করোনা সংক্রমণে শীর্ষস্থান দখলে রেখেছে। শুধু তাই নয়, পশ্চিম ত্রিপুরা জেলায় পরিস্থিতি যথেষ্ট উদ্বেগজনক বলেই মনে করা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে পশ্চিম জেলায় ৩৭৬ জন, উত্তর জেলায় ১৭ জন, সিপাহীজলা জেলায় ২৫ জন, দক্ষিণ জেলায় ৩৮ জন, ধলাই জেলায় ৩১ জন, ঊনকোটি জেলায় ৩৪ জন, খোয়াই জেলায় ৬ জন এবং গোমতি জেলায় ১৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top