News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্ব দিল্লির গাজিপুর ফুল বাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল আইইডি বিস্ফোরক
Image

পূর্ব দিল্লির গাজিপুর ফুল বাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল আইইডি বিস্ফোরক

নয়াদিল্লি, ১৪ জানুয়ারি (হি.স.) : দিল্লিতে বড়সড় নাশকতার ছক! শুক্রবার পূর্ব দিল্লির গাজিপুর ফুল বাজারে পরিত্যক্ত ব্যাগ থেকে মিলল আইইডি বিস্ফোরক। খবর পেয়ে পুলিশি ও বম্ব ডিসপোজাল স্কোয়াডও গিয়ে বিস্ফোরক ভর্তি ব্যাগ উদ্ধার করে এবং বাজারের কাছে একটি ফাঁকা মাঠে তা নিষ্ক্রিয় করা হয়। কে বা কারা এই বিস্ফোরক ভরতি ব্যাগটি গাজিপুর ফুল বাজারে রেখেছিল, সেটা এখনও জানা যায়নি। প্রজাতন্ত্র দিবসের আগে বিস্ফোরক উদ্ধার রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার সকাল ১০টা ২০ নাগাদ রাজধানীর দমকল দফতরে পরিত্যক্ত ব্যাগটি উদ্ধার করার জন্য ফোন করা হয়। সেই ফোনের সূত্র ধরেই দিল্লি পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে যান। ব্যাগটিতে বিস্ফোরক থাকতে পারে সন্দেহে খবর দেওয়া হয় বিশেষজ্ঞ এনএসজি কম্যান্ডারদের। পাঠানো হয় বম্ব ডিসপোজাল স্কোয়াডও। গোটা এলাকা ফাঁকা করে বিস্ফোরকটি উদ্ধার করা হয়। বাজারের কাছে একটি ফাঁকা মাঠেই বোমাটি নিষ্ক্রিয় করা হয়। তবে প্রজাতন্ত্র দিবসের আগে বিস্ফোরক উদ্ধার রাজধানীর নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে।

দিল্লির পুলিশ কমিশনার রাকেশ আস্তানা জানিয়েছেন, ফোন পাওয়া মাত্রই দিল্লি পুলিশের আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে আইইডি বিস্ফোরকটি উদ্ধার করেছেন। বিস্ফোরক আইনের আওতায় দিল্লি পুলিশের স্পেশ্যাল সেলে একটি মামলাও দায়ের করা হয়েছে বলে পুলিশ সূত্রের খবর। তবে, এই বিস্ফোরক কে বা কারা রাখল, সেটা এখনও স্পষ্ট হয়নি। এর পিছনে কোনও জঙ্গি গোষ্ঠীর হাত আছে কিনা, সেটাও এখনও স্পষ্ট নয়।

জানা গেছে, গাজিপুরের এই বাজার চত্বরে বোমা উদ্ধারের সময় যথেষ্ঠ ভিড় ছিল। খবর প্রকাশ্যে আসতেই পথ চলতি মানুষের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়। যদিও দিল্লি পুলিশ পরিস্থিতি সামাল দেয় এবং বাজার থেকে সাধারণ মানুষকে নিরাপদে বের করে আনা হয়। এরপর দিল্লি-উত্তরপ্রদেশে সীমানায় একটি আট ফুট গভীর গর্ত খুঁড়ে বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিস্ফোরক ভর্তি ব্যাগটি ভরা বাজারেই গড়াগড়ি খাচ্ছিল। সময়মতো সেটা উদ্ধার করা না গেলে বড়সড় বিপদ হতে পারত। প্রশ্ন উঠছে, পুলিশের নজর এড়িয়ে ভরা বাজারে এই ধরনের বিস্ফোরক পৌঁছল কীভাবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top