News Flash

  • Home
  • Uncategorized
  • পুরভোট নিয়ে হাইকোর্টের নির্দেশের পর আইনজীবীদের সঙ্গে বৈঠক কমিশনের
Image

পুরভোট নিয়ে হাইকোর্টের নির্দেশের পর আইনজীবীদের সঙ্গে বৈঠক কমিশনের

কলকাতা, ১৪ জানুয়ারি (হি. স.) : পুরভোট নিয়ে হাইকোর্টের নির্দেশের পরই তৎপরতা শুরু হয় নির্বাচন কমিশনের। আইনজীবীদের সঙ্গে বৈঠকে বসেন কমিশনের কর্তারা। জানা গিয়েছে, ভোট পিছানো নিয়ে শনিবার সিদ্ধান্ত নেবে কমিশন।

উল্লেখ্য পুরভোট পিছানো নিয়ে বিবেচনার নির্দেশ দিয়েছে আদালত। ৪ থেকে ৬ সপ্তাহ পুরভোট পিছনো যায় কি? তা নিয়ে রাজ্য নির্বাচন কমিশনকে সিদ্ধান্ত নিতে বলেছে হাইকোর্ট। নির্দেশে আরও বলা হয়েছে, মামলাকারী আইনজীবীরা যাবতীয় নথি কমিশনে জমা করতে পারেন। অবশ্যই যদি কমিশন সেটি চায়। অর্থাৎ কোথায় কী করোনা পরিস্থিতি, কোন জেলায় কী অবস্থা, তা মামলাকারীরা কমিশনের সামনে তুলে ধরতেই পারেন। পাশাপাশি আরও একটি বিষয় আইনজীবীদের সঙ্গে কথা বলে দেখছে কমিশন। গোটা পরিস্থিতিতে ভোট কি ৪-৬ সপ্তাহ পিছোতেই হবে নাকি তার থেকেও কম পিছোলে হবে। প্রাথমিক পর্যায়ে এই বিষয়গুলো নিয়ে আলোচনা চলছে। কমিশন তাঁদের অভ্যন্তরীণ বৈঠকও করছে।

জানা গিয়েছে, শুক্রবারই সমস্ত বৈঠকগুলি সেরে ফেলতে চাইছে কমিশন। শনিবার বিকালের মধ্যেই কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে। শেষ পর্যন্ত এই পৌরনিগমের ভোট আদৌ পিছনো হবে কিনা, তা স্পষ্ট হয়ে যাবে শনিবারই। আদালত শুক্রবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, পুরভোট মামলার নিষ্পত্তি হয়েছে। অর্থাৎ আদালতকে জানানোর আর বিশেষ কিছু প্রয়োজন নেই। গোটি বিষয়টি নিয়ে এবার নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top