News Flash

  • Home
  • Uncategorized
  • Covid19: দেশে সাত দিনে দৈনিক সংক্রমণ বৃদ্ধি ৪৩১%, শীর্ষে মহারাষ্ট্র, পরেই পশ্চিমবঙ্গ
Image

Covid19: দেশে সাত দিনে দৈনিক সংক্রমণ বৃদ্ধি ৪৩১%, শীর্ষে মহারাষ্ট্র, পরেই পশ্চিমবঙ্গ

নয়াদিল্লি, ৩ জানুয়ারি (হি.স) : দেশজুড়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। গত সাত দিনে করোনার দৈনিক সংক্রমণ বেড়েছে ৪৩০.৮৩ শতাংশ। ২৮ ডিসেম্বরের পর থেকেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেতে শুরু করেছে। ২৮ ডিসেম্বর আক্রান্তের সংখ্যা ছিল ৬,৩৫৮ জন। এর মাত্র সাত দিন পর অর্থাত্ আজ ৩ জানুয়ারি করোনা আক্রান্তের সংখ্যা এক ধাক্কায় পৌঁছেছে ৩৩,৭৫০-এ। অর্থাত্ দৈনিক সংক্রমণ বেড়েছে প্রায় ৪৩১ শতাংশ। সংক্রমণের নিরিখে শীর্ষ স্থানে রয়েছে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে গত ২৪ ঘন্টায় মোট ১১,৮৭৭ জন আক্রান্ত হয়েছেন। এর পরেই জায়গা করে নিয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে এক দিনে মোট ৬,১৫৩ জন আক্রান্ত হয়েছেন।

তবে আক্রান্তের সংখ্যা বাড়লেও, কমছে মৃত্যুর সংখ্যা কমছে। গতকাল অর্থাত্ রবিবার দেশে মোট করোনায় মৃতের সংখ্যা ছিল ২৮৪ জন। কিন্তু তার একদিন পরেই অর্থাত্ সোমবার, মৃতের সংখ্যা কমে হয়েছে ১২৩। একইসঙ্গে বাড়ছে দৈনিক সুস্থতার হারও। এর পাশাপাশি পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে করোনার নয়া রূপ ওমিক্রন আক্রান্তের সংখ্যাও। দেশ জুড়ে গত ২৪ ঘন্টায় শুধু ওমিক্রনেই আক্রান্ত ১,৭০০ জন। ওমিক্রন আক্রান্তের দিক দিয়েও শীর্ষ স্থানে মহারাষ্ট্র। মহারাষ্ট্রে মোট ওমিক্রন আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫১০। এরপরেই রয়েছে দিল্লি। দিল্লিতে ওমিক্রন আক্রান্তের সংখ্যা ৩৫১।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top