News Flash

  • Home
  • Uncategorized
  • Petrol-Diesel: রবিবারও পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত
Image

Petrol-Diesel: রবিবারও পেট্রোল ও ডিজেলের দাম অপরিবর্তিত

নয়াদিল্লি, ২ জানুয়ারি (হি.স) : আজ রবিবারও পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতা সহ দেশে জ্বালানির মূল্য অপরিবর্তিত রয়েছে। বিগত প্রায় ৫০ দিনেরও বেশি পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে। প্রতিদিনের মতো রবিবারও সকালে পেট্রোল ও ডিজেলের দাম প্রকাশ করেছে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এদিনের দরও স্থির রয়েছে। কলকাতাতেও পেট্রোল ও ডিজেলের দামে কোনও পরিবর্তন হয়নি। কলকাতায় আজও পেট্রোলের দাম প্রতি লিটারে ১০৪.৬৭ টাকা ও ডিজেলের দাম প্রতি লিটারে ৮৯.৭৯ টাকা।

দীপাবলির পর থেকে দেশে পেট্রোল ও ডিজেলের দাম স্থির রয়েছে। কলকাতা সহ দেশের চার মহানগরেই পেট্রোল ও ডিজেলের দামে আজও কোনও পরিবর্তন হয়নি। কিছুদিন আগে দিল্লি সরকার পেট্রোলের ওপর ভ্যালু অ্যাডেড ট্যাক্স (ভ্যাট) ৩০ শতাংশ থেকে কমিয়ে ১৯.৪০ শতাংশ করেছিল। ফলে রাজধানী দিল্লিতে পেট্রোলের দাম প্রতি লিটারে ৮.৫৬ টাকা কমেছিল। তারপর থেকে দিল্লিতে পেট্রোলের দামে কোনও পরিবর্তন হয়নি। দিল্লিতে আজও পেট্রোলের দাম প্রতি লিটারে ৯৫.৪১ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৮৬.৬৭ টাকা। অন্যদিকে বাণিজ্য নগরী মুম্বইতে পেট্রোলের দাম ১০৯ টাকা ৯৮ পয়সা। ডিজেলের দাম ৯৪ টাকা ১৪ পয়সা। চেন্নাইতে পেট্রোলের দাম প্রতি লিটারে ১০১.৪০ টাকা। ডিজেলের দাম প্রতি লিটারে ৯১.৪৩ টাকা

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top