News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফের বিরুদ্ধে মমতার প্রচার নিয়ে ফের সরব শুভেন্দু
Image

বিএসএফের বিরুদ্ধে মমতার প্রচার নিয়ে ফের সরব শুভেন্দু

কলকাতা, ৯ ডিসেম্বর (হি. স.) : বিএসএফ-এর বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচার নিয়ে ফের সরব হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সম্পর্কে রাজ্যবাসীকে সতর্ক করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এই সতর্কবার্তা দেন তিনি। এ ছাড়া সম্প্রতি নাগাল্যান্ডে সেনাদের গুলিতে ১৫ নিরীহ গ্রামবাসীর মৃত্যুর ঘটনার প্রতিবাদও জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার শুভেন্দুবাবু টুইটারে লিখেছেন, “তিনি বারবার অপরাধ করছেন, ইচ্ছাকৃতভাবে বিএসএফ এবং পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করছেন। অনুগ্রহ করে প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীকে অনুরোধ করুন এটিকে বিবেচনা করার জন্য। রাজ্যপাল জগদীপ ধনকর অনুগ্রহ করে বিষয়টি রাষ্ট্রপতি ভবনকে জানান।“

অপর টুইটে লিখেছেন, “আমি আশ্চর্য হচ্ছি যে, একটি রাজ্যের মুখ্যমন্ত্রী, ভারতের সংবিধানের প্রতি সত্যিকারের বিশ্বাস এবং আনুগত্য রাখতে এবং ভারতের সার্বভৌমত্ব ও অখণ্ডতাকে সমুন্নত রাখার কথায় যিনি শপথ নিয়েছেন, বারবার বিএসএফ-কে অপদস্ত করতে পারে। বিএসএফ ঠিক সেটাই করে যার জন্য তাঁদের নিযুক্ত করা হয়েছে।“ এই সঙ্গে মঙ্গলবার উত্তর দিনাজপুরের রায়গঞ্জে রাজ্যের প্রশাসনিক বৈঠকে মুখ্যমন্ত্রীর সংশ্লিষ্ট বক্তৃতার ভিডিও যুক্ত করেছেন শুভেন্দুবাবু। তাতে মমতা বলেন, “রাজ্যের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব রাজ্য সরকারের, বিএসএফের নয়। তাদের দায়িত্ব সীমান্ত রক্ষা করা। কিন্তু বিএসএফ এখতিয়ারের বাইরে গিয়ে এখন সীমান্ত এলাকায় গ্রামগুলোর ভেতর ঢুকে পড়ছে। সীমান্তের ১৫ কিলোমিটার এলাকায় টহল দেওয়ার কথা থাকলেও বিএসএফ এখন তা মানছে না। আমাদের সীমান্তবর্তী জেলা মালদহ, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরের মানুষ এবং প্রশাসনকে আরও সতর্ক থাকতে হবে। কারণ, বিএসএফ তাদের এখতিয়ার লঙ্ঘন করে ঢুকে পড়ছে আমাদের সীমান্ত এলাকায়। অত্যাচার চালাচ্ছে। তাই এ ব্যাপারে আমাদের রাজ্যের পুলিশ ও প্রশাসনকে আরও সতর্ক হতে হবে।’’

Releated Posts

রাহুল গান্ধী চাইলে সংসদে বিরোধীরা স্লোগান ও হট্টগোল করত না: কিরেন রিজিজু

নয়াদিল্লি, ১৯ আগস্ট (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী চাইলে সদ্য সমাপ্ত বাদল অধিবেশনে বিরোধী সাংসদরা সংসদে হট্টগোল…

ByByNews Desk Aug 19, 2026

‘মা-বোনেদের প্রাপ্য প্রতিনিধিত্ব নিশ্চিত করুন’: মহিলা সংরক্ষণ বিল সমর্থনের আহ্বান মোদির

নয়াদিল্লি, ১৫ আগস্ট (আইএএনএস): রাজনীতিতে মহিলাদের আরও বেশি প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সব রাজনৈতিক দলকে একজোট হয়ে ‘নারী শক্তি…

ByByNews Desk Aug 15, 2026

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026
Scroll to Top